1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Title :
আমতলীতে টানা তিনদিন বৃষ্টিতে, বিপন্ন জনজীবন!৩ নং সতর্ক সংকেত! নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে বিএনপি নেতার নাম জড়িয়ে অপপ্রচারের অভিযোগ! একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে প্রতিবেশী গৃহবধূ মামিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাগ্নে! বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি শেখ হাসিনার প্রত্যাবর্তন: রাজনৈতিক ঘোষণা, আইনি জটিলতা ও নিরাপত্তার প্রশ্ন পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বাউফলে দুই নেতাকে পিটিয়ে আহত আমতলীতে কৃষকের ৬০ হাজার তরমুজ চারা নষ্টের অভিযোগ, তহসিলদার ও বিএনপি নেতার বিরুদ্ধে! বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয় 

বাউফলে বজ্রপাতে মৃত্যুর দু’ মাস পর লাশ চুরি

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৭১৪ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে নিহত জেলে রাসেল হাওলাদার (২২) এর লাশ তার কবর থেকে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৯ আগষ্ঠ) রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট এলাকায় এ ঘটনা ঘটেছে। রাসেল চরব্যারেট এলাকার ফিরোজ হাওলাদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ২ মাস আগে তেতুলিয়া নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতের শিকার হয়ে রাসেল পানিতে পড়ে যায়। ঘটনার ২ দিন পর রাসেল এর লাশ উদ্ধার করে চরব্যারেট সেকান্দার আলী খলিফা বাড়ির মসজিদের পাশে দাফন করা হয়। প্রায় ২ মাস পর শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে রাসেলের লাশ চুরি করে নিয়ে যায়।

ঘটনার সত্যতার ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আলকাস মোল্লার কাছে জানতে তার মোবাইল ফোনে একাধিক বার কল করলে তিনি রিসিভ না করায় কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এব্যাপারে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

এবিষয়ে বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, এব্যাপারে আমার জানা নেই এবং কেউ কোনও অভিযোগও করেনি।########
(১৯/৮/২০২৩)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved