1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Title :
বরগুনায় শিক্ষকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ভারতে পাচার কালে ৬টি সোনার বারসহ ফারুক হোসেন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩২৮ Time View

মো: আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকা মূল্যের ৬টি সোনা বার উদ্ধার হয়েছে। সোনা পাঁচারের অভিযোগে আটক হয়েছেন ফারুক হোসেন (৪২) নামের এক ব্যক্তি। তিনি সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।
আজ শনিবার ২৬শে আগস্ট দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি-এর এলাকাধীন মেইন পিলার ১৩/৩-এস ৫ আরবি হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বটগাছতলা পাকারাস্তার উপর থেকে ফারুক হোসেনকে ৬টি সোনার বারসহ আটক করেন বিজিবি সদস্যরা।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক-পিএসসিজি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে দায়িত্বপূর্ণ সাতক্ষীরা কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বটগাছতলা পাকারাস্তা এলাকা থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অদ্য ২৬শে আগস্ট ২০২৩ ইং তারিখ কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি এর এলাকাধীন মেইন পিলার ১৩/৩-এস ৫ আরবি হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বটগাছতলা পাকারাস্তা এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাঁচার করবে এমন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ঐ এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিক দল দুপুর ১২টার দিকে ঐ এলাকা দিয়ে ভ্যানযোগে গমনকালীন সময়ে মোঃ ফারুক হোসেন (৪২) কে আটক করে। পরবর্তীতে আভিযানিক দল আটককৃত ভ্যানগাড়ি তল্লাশী করে ৬টি স্বর্ণেরবার উদ্ধার করে।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম যার মূল্য সাতান্ন লক্ষ তিয়াত্তর হাজার সাতশত তেতাল্লিশ টাকা।
এ ব্যাপারে ধৃত ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ ও কোর্ট আদেশ গ্রহণ করতঃ স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৩৩ বিজিবির অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved