1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Title :
পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে প্রায় ১২ লাখ টাকার অনুদান প্রদান পলাশবাড়ীতে মানবাধিকার লঙ্ঘন ও বাল্য বিবাহ প্রতিরোধে জাতীয় প্রচারাভিযান সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার ও মিথ্যা চাঁদা দাবির অভিযোগে সাইবার ট্রাইবুনালে মামলা নীলফামারীতে ২৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি! পোরশায় ৬৪০ গ্রাম হেরোইনসহ যুবক আটক গর্ভবতী নারীকে মারধর ও গর্ভের সন্তানের মৃত্যু, প্রধান অভিযুক্ত এসআরবি-৮’র হাতে আটক ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ রংপুরে বিয়ের পর ছয় মাস সংসার করে ধর্ষণ মামলা ​!

গোবিন্দগঞ্জে রিকশা থেকে সড়কে পড়লে চাপা দিলো কাভার্ড ভ্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৬৩৭ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় মোজাম্মেল হক (৬৫) নামের এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার (২৭ আগষ্ট) সকাল ১১ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার পান্থাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক একই উপজেলার বকচর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কলা ব্যবসায়ী। এই বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আফির আনোয়ার।

স্থানীয়দের বরাত দিয়ে আনোয়ার দেশ রূপান্তরকে জানান, নিহত কলা ব্যবসায়ী ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় অসাবধানতাবশত ব্যাটারীচালিত অটোরিকশা থেকে পড়ে যান। তাৎক্ষনিক রংপুরগামী সদাগর এক্সপ্রেস এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved