1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

কলাপাড়ায় জীবনের জন্য সাঁতার’ প্রশিক্ষণ কার্যক্রম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৩ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ হাজার শিশুকে জীবনের জন্য সাঁতার’ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। সিআইপিআরবি’র উদ্যোগে জুলাই ২০২৩ থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন, ইউকে এবং প্রিন্সেস শার্লিন অফ মোনাকো ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় প্রজেক্ট ভাসা-২ এর মাধ্যমে আবারো শিশুদের সারভাইভাল সুইমিং স্কিল শেখানোর পরিকল্পনা নিয়েছে সিআইপিআরবি। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ২০২৩ সালে মোট পাঁচ হাজার ৬ থেকে ১০ বছর বয়সী শিশুকে জীবন রক্ষায় সাঁতারের কলা-কৌশল শেখানো হবে।২০২৩ প্রকল্প কর্ম এলাকা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ৯টি ইউনিয়নে ২টি পৌরসভায় পাঁচ হাজার শিশুকে সাঁতার শেখানোর পরিকল্পনা নিয়ে ৩২ টি প্রশিক্ষণ কেন্দ্রে শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। সাঁতার প্রশিক্ষক হিসেবে কাজ করছেন সংশ্লিষ্ট কর্ম এলাকা থেকে নির্বাচিত ৫০ জন কমিউনিটি সাঁতার প্রশিক্ষক। ইতোমধ্যে দুই হাজার নয়শত পয়ষট্টি জন শিশু জীবন রক্ষায় সাঁতার এর ২১টি কৌশল সফলভাবে রপ্ত করে ‘সুইমসেফ গ্রাজুয়েট’ হিসেবে উত্তীর্ণ হয়েছে। সাঁতারের এই বিশেষ কৌশলগুলো শেখার মাধ্যমে তারা পানিতে ডুবে যাওয়া থেকে নিজেকে রক্ষা করা ও তাদের উপস্থিতিতে কেউ পানিতে ডুবে গেলে ডাঙায় থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হবে।

ভাসা প্রজেক্ট -২ বরিশালের ফিল্ড টিম ম্যানেজার, মো: মোতাহের হোসেন জানান, এই সাতার প্রশিক্ষণ কার্যক্রম মে-২০২৩ থেকে শুরু হয়ে অক্টোবর-২০২৩ এর মাঝামাঝি চলমান থাকবে। পরে সেন্টার, ইউনিয়ন এবং উপজেলা ভিত্তিক সাতার প্রতিযোগিতার মধ্যমে সাতার কার্যক্রম এই বছরের জন্য শেষ হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved