1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

অনলাইনে সেলুন সার্ভিস দেবে ‘ছাঁটাই’

লাইফস্টাইল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৬১ Time View

বর্তমান সময়ে অনলাইনে নিত্য প্রযোজনীয় অনেক কিছুই করা যায়। ঘরের বাজার থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত পাওয়া যায় অনলাইনে। করোনার এই সময়ে যা বেশ উপকারেই এসেছে মানুষের। অথচ প্রযুক্তির এই উৎকর্ষতার সময়েও সেলুন সার্ভিস নিতে আমাদের এখনো দৌড়াতে হয় সেলুনে। কেমন হয় ঘরে অনলাইনে অর্ডার দিয়ে বাসায় বসেই যদি পাওয়া যায় সেলুন সার্ভিস?

তেমন সুযোগই নিয়ে এসেছে ‘ছাঁটাই’। হচ্ছে দেশের প্রথম ডেডিকেটেড মেনস হোম সেলুন এটি। তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ইনবক্স করলেই গ্রাহক তার নির্ধারিত সময় ও প্রয়োজন মতো পেয়ে যাবেন ডেডিকেটেড এই হোম সেলুন সার্ভিস।

বর্তমানে রাজধানী ঢাকা ও পরবর্তীতে বন্দর নগরী চট্টগ্রামে বিস্তৃত হয়েছে ‘ছাঁটাই’র অগ্রযাত্রা।

এক বিজ্ঞপ্তিতে ‘ছাঁটাই’ জানিয়েছে, নতুনত্ব আর আধুনিকতার মিশেলে একঝাঁক তরুণ উদ্যোক্তার ঐকান্তিক প্রচেষ্টা এবং নিবেদিতপ্রাণ কর্মতৎপরতার মেলবন্ধনে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। আধুনিক জীবনের প্রয়োজনে সময়ের সেরা আয়োজন সমৃদ্ধ মেনস হোম সেলুন সার্ভিস দিচ্ছে তারা। তাদের এখানে কাজ করছে এক্সপার্ট হেয়ার স্টাইলাররা।

সুন্দর সেবার মাধ্যমে দেশের সর্বস্তরে সকলের দোরগোড়ায় পৌঁছে যেতে চায় ‘ছাঁটাই’ তাদের সেলুন সার্ভিস নিয়ে। সেই প্রচেষ্টায় শিগগিরই যুক্ত হচ্ছে ‘ছাঁটাই’র অ্যাপ।

বিস্তারিত জানা যাবে ‘ছাঁটাই’র অফিসিয়াল ফেসবুক পেইজে : www.facebook.com/chhataibd

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved