1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Title :
ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার ৩১০০ কোটি টাকার নির্বাচন! বরগুনায় আন্ত: জেলা ডাকাত চক্রের ০৩ ডাকাত গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আলামত উদ্ধার ও বাদির নিকট হস্তান্তর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার সকল পদ-প্রাথীর সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা

কলাপাড়ায় ভূমি দখল হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২১ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জের মনোজ মিস্ত্রির ভূমি দখল হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টীতে নাগরিক উদ্যোগ কলাপাড়ার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহ্বায়ক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি আমতলী উপজেলা শাখা’র সভাপতি খাঁন মতিউর রহমান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কলাপাড়া শাখা’র সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম, সমাজসেবক বাদল মাতব্বর, বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখা’র যুগ্ম আহ্বায়ক নয়নাভিরাম গাইন নয়ন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মিলন গাজী সংখ্যালঘু সম্প্রদায়ের মনোজ মিস্ত্রীর জমি জোরপূর্বক দখল করে রেখেছে। বিষয়টির প্রতিকার চেয়ে ভূক্তোভোগী মনোজ স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। কিন্তু মিলন গাজী ইউনিয়ন পরিষদের সালিশ বৈঠকও অমান্য করেন। সর্বশেষ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কলাপাড়া শাখা মনোজের অভিযোগের ভিত্তিতে বিষয়টির সুষ্ঠু সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। তাদের রিপোর্ট মিলন গাজীর বিপক্ষে যায়। এতে সে ক্ষিপ্ত হয়ে মনোজ মিস্ত্রী’র বিরুদ্ধে মারধরের একটি মিথ্যা মামলা দায়ের করেন। বক্তারা মনোজ মিস্ত্রী’র জমি ফেরতসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। এসময় ভূক্তোভোগী মনোজ মিস্ত্রী’র পরিবারসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved