1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার কলাপাড়ায় ইদ্রিস হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল (ফলোআপ) সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের অভিনব প্রশংসনীয় উদ্যোগ কালিয়াকৈরে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি নেতা সাইজুদ্দিন আহমেদ: ঈদে ৫০ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দোকান বরাদ্ধের নামে সমন্বয়কের চাঁদা আদায় কোনাবাড়ী বিএনপি নেতা মোহাম্মদ বাবুল হোসেন জন্মদিন উদযাপিত আয়োজনে কোনাবাড়ী থানা প্রেসক্লাব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় পরিবারের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ; পুলিশ বলছে মামলা হবে

হত্যা মামলায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফজলু কে গ্রেফতার করলেন এএসআই আরাফাত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭২ Time View

মোঃ সফিয়ার রহমান পাইকগাছা খুলনা বিশেষ প্রতিনিধি 

মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পালাতক আসামী আত্মগোপনে থাকা শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করেছে মোঃ ফজলুর রহমান ) কে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার মামলা নং ০৭ তারিখঃ ১০/০৮/২০১১ জিআর-২৮৮/১১, এসসি-৫১/১২ ধারা-৩০২/৩৪ দন্ডবিধি।হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পালাতক আসামী মোঃ ফজলুর রহমান #ফজলু (৪৫), পিতা- মোঃ আব্দুস ছালাম সাং চাঁচড়া থানা ও জেলাঃ যশোর, এ/পি- শশুর সাহেব আলীর বাড়ি সাং- হকপাড়া, থানা ও জেলাঃ চুয়াডাঙ্গা সদর কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে চুয়াডাঙ্গা থানার চৌকস আভিযানিক টিম।

অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা সদর থানার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ইং ১২/০৯/২৩ তারিখ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা সদর থানার এএসআই আরাফাত শেখ সঙ্গীয় ফোর্স সহ উক্ত মামলার প্রধান এবং মৃত্যুদন্ড প্রাপ্ত আলোচিত হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেন।তিনি চুয়াডাঙ্গা সদর থানার হকপাড়ার শশুর সাহেব আলীর বাড়িতে আত্মগোপনে ছিলেন।

মামলা সুত্রে জানা যায়,২০১১ সালের ১০ আগোষ্ট বিকালে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার পরানপুর মাঠের একটি বেগুন খেতে ইজিবাইক চালক জহুরুল ইসলামকে গলা কেটে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় আসামীরা।গ্রেফতারকৃত আসামী অন্যন্য আসামীদের মধ্যে প্রধান ভুমিকা পালন করে আত্মগোপনে চলে যায়।

মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর আসামীদের নামে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার উপ পরিদর্শক মোঃআরিফুর রহমান।পরে ৩০ জন স্বাক্ষীর মধ্যে ৯ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে গত ইং ৩০/০৮/২৩ তারিখ গ্রেফতারকৃত আসামীকে মৃত্যুদন্ড প্রদান করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক জনাব, মোঃ মাসুদ আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved