1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Title :
রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে

পল্লবী থানাধীন এলাকা থেকে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ চারজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৫৩২ Time View

নিজস্ব প্রতিবেদক:

“বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য র‌্যাব দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায়, গত ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ ভোরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন আরমান কমিউনিটি লানিং সেন্টারের পাশে একটি নির্মাণাধীন বাসায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী ০৪ জন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলো – (১) মোঃ জুয়েল @ আরমান @ হ্যাচকা আরমান (২৬), (২) মোঃ রিপন @ কেনি (৩৫), (৩) মোঃ জাহিদ (২৭) এবং মোঃ আরমান হোসেন (৩১) @বাবা আরমান। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন আরমান কমিউনিটি লার্নিং সেন্টারের পাশে একটি নির্মাণাধীন ভবনে ০৭/০৮ জন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাতির করার উদ্দেশ্যে পরিকল্পনা ও প্রস্তুতির জন্য একত্রিত হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনার উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যগণ র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দিক বেদিক পালানোর চেষ্টাকালে ডাকাত দলের সদস্যগণ ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় র‌্যাব উল্লেখিত ০৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে।
এর প্রেক্ষিতে আসামিদের দেয়া তথ্য মতে নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড তাঁজা গুলি, ০৪টি দেশীয় অস্ত্র এবং ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। তারা আরো জানায় যে, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে তারা ঢাকা মহানগরীর মিরপুর, পল্লবী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানাসহ আশপাশের এলাকার মানুষদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ডাকাতি ও মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তারা পেশাগতভাবে মাদক ব্যবসায়ী এবং ছিনতাই কারী। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বিভিন্ন থানায় একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে মর্মে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved