1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Title :
ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পালালেন ৩ জন জলঢাকায় ১১ মাসের কর্মযাত্রা শেষে রংপুরে যাচ্ছেন ওসি নাজমুল ইসলাম আমতলীতে টানা তিনদিন বৃষ্টিতে, বিপন্ন জনজীবন!৩ নং সতর্ক সংকেত! নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে বিএনপি নেতার নাম জড়িয়ে অপপ্রচারের অভিযোগ! একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে প্রতিবেশী গৃহবধূ মামিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাগ্নে! বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি শেখ হাসিনার প্রত্যাবর্তন: রাজনৈতিক ঘোষণা, আইনি জটিলতা ও নিরাপত্তার প্রশ্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৯ Time View

সেই চাঞ্চল্যকর গৃহবধূ নারগিস হত্যা মামলার আসামি ঘাতক স্বামী র‌্যাবের হাতে আটক

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: পটুয়াখালীর কলাপাড়ায় সেই চাঞ্চল্যকর গৃহবধূ নারগিস হত্যা মামলার আসামি ঘাতক স্বামী মোঃ রাজিব হাওলাদার কে মামলার ২৪ ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয়েছে র‍্যাব-৮।

র‍্যাব-৮, সিপিসি-১ জানান, গত ০৯/০৯/২৩ তারিখে রাত সাড়ে ১০টার দিকে গৃহবধূ নারগিস বেগমকে তার স্বামী মোঃ রাজিব হাওলাদার যৌতুকের জন্য কিল ঘুষি ও লোহার রড দিয়ে মেরে রক্তাক্ত অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

যাহার কলাপাড়া থানার মামলা নং-০৮/১৪৬, তারিখ-১১/০৯/২৩, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী২০০৩)এর ১১ (ক)/৩০। আসামি হত্যাকান্ডের পর পালিয়ে আত্মগোপন করে।

এদিকে পটুয়াখালী র‍্যাব-৮ তথ্যপ্রযুক্তির সহায়তায় বরগুনার আমতলী উপজেলার কেওড়া বুনিয়া ১নং ওয়ার্ড এলাকা থেকে পলাতক আসামি স্বামী মোঃ রাজিব হাওলাদার, পিতা: বজলু হাওলাদার, সাং লেমুপাড়া, থানা: কলাপাড়া কে ১১/০৯/২০২৩ ইং তারিখ রাত সাড়ে ১১টার সময় আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved