1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Title :
বাউফলে সড়কের পাশ থেকে মানুষের আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার, এলাকায় আতঙ্ক  ডিএমপির শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাফিজুর রহমান পিপিএম (সেবা) সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির বিছিন্ন হাত ও বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলীতে বসত ঘরে আগুন দেওয়ার হুমকি, ভুক্তভোগী নারীর অভিযোগ! আমতলীতে এসআইকে ছাত্রলীগ নেতার হুমকি,কল রেকর্ড ভাইরাল! গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আপন দুই বোন নিহত, আহত ১ সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ

এক মানবতার ফেরিওয়ালা ইউএনও ও দ্বিতীয় শ্রেণি শিক্ষার্থীর চিঠির গল্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৮ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক কোমলমতি শিশু, নাম তার রাফিন হাওলাদার। বিদ্যালয় মাঠে বন্ধুদের নিয়ে ফুটবল খেলবে কিন্তু নেই তাদের ফুটবল। কি করা যায় ভাবছে রাফিন ও তার বন্ধুরা। হঠাৎ রাফিনের মাথায় এলো এবং বন্ধুদের নিয়ে খেলার জন্য রাফিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বশির গাজী বরাবর একটি নিজ হাতে চিঠি লিখল।

আর চটপটে একাই সেই চিঠি নিয়ে হাজির ইউএনও কার্যালয়ে রাফিন। ব্যাপার টা শুনে ইউএনও তার অফিস রুমে ডাকেন ওই রাফিনকে। রাফিনও চটপট রুমে ঢুকে নিজ হাতে লেখা চিঠি টা ইউএনওর হাতে তুলে দেন।

চিঠিতে রাফিন লিখল, জনাব, “বিনীত নিবেদন এইযে আমাদের একটি ফুটবল খুবই প্রয়োজন”। আমাদের বন্ধুদের নিয়ে খেলার জন্য”। অতএব স্যারের কাছে আমার আকুল আবেদন যাহাতে একটি বল পেতে পারি তার সু ব্যবস্থা করবেন”।

এদিকে ইউএনও চিঠি টা খুলে পড়তেই আশ্চর্য হয়ে যান। আর কোনও কথা নেই দ্রুত একটি ফুটবল কিনে দ্রুত আবদার পূরণ করেন ইউএনও। ফুটবলটি হাতে পেয়ে যেন রাফিন মহা আনন্দে ভাসছে। তর সৈচেনা আর, কখন গিয়ে বন্ধুদের নিয়ে মাঠে নেমে পড়বে রাফিন। রাফিন যেন ওই মুহূর্তে হাতে চাদ পেয়েছে। তাই দেরি না করেই ইউএনওর কাছ থেকে বিদায় নিয়ে বন্ধুদের উদ্দেশ্যে রাফিন আনন্দ উল্লাস করতে করতে হাতে ফুটবল নিয়ে চলে যায়।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ই সেপ্টেম্বর) উপজেলা পরিষদে। রাফিন হাওলাদার, বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved