1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

জয়পুরহাটে জলাবদ্ধতা নিরসনে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৬ Time View

মোঃ মনোয়ার হোসেন,জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটে কয়েক হাজার বিঘা জমিতে রোপাআমন ধান পানিতে তলিয়ে যাওয়ার সমস্যা নিরসনের জন্য কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলার ধলাহার ইউনিয়নের সীমান্তবর্তী ভূটিয়াপাড়া এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বিজিবির পক্ষে ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন, পিএসসি। অপরদিকে ১২ সদস্য বিশিষ্ট বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের পতিরাম ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট সুকবীর ডঙ্গর।

বিজিবি জানায়, উপজেলার ভূটিয়াপাড়া সীমান্তে ২৭৪ থেকে ২৭৬ এমপি এর মধ্যে ভারত পাশের ক্যানেলে বিএসএফ কর্তৃক বাঁধ দেওয়ার ফলে সৌলাগাড়ী বিলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কয়েক হাজার বিঘা জমির রোপাআমন ধান পানিতে তলিয়ে যায়। এতে কৃষক ও স্থানীয়রা ব্যাপক ক্ষতি হচ্ছিল। এই সমস্যা নিরসনে পতাকা বৈঠকের আহ্বান করা হলে এতে সাড়া দেয় বিএসএফ।

এরপর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৪ বিজিবি, পত্নীতলা ব্যাটালিয়ন এবং ভারতীয় সীমান্তরক্ষী (১৩৭ ব্যাটালিয়ন) পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্ত পিলার ২৭৪/১০-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে ধলাহার ইউনিয়নের ভূটিয়াপাড়া নামক স্থানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ ভারত পাশের খাল দিয়ে বিলের পানি প্রবাহের জন্য নালা পরিষ্কার ও প্রশস্ত করে দিয়ে স্থানীভাবে একটা সমাধান করার ব্যাপারে সম্মত হয়। পাশাপাশি ওই সৌলাগাড়ী বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য ওই খালকে প্রশস্ত করে ছোট যমুনা নদীর সাথে সংযোগ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন জেলার সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা।

এরপর উভয় দেশের প্রতিনিধিগণ সৌলাগাড়ী বিল ও জলাবদ্ধতা জন্য দায়ী খাল পরিদর্শন করেন। এছাড়াও সীমান্তে জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি-বিএসএফ একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved