1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Title :
নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু ! বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যয় জনজীবনে, বিদ্যুৎ বিলে চরম অনিয়ম দুর্নীতি বরগুনায় লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও! “বাড়াবাড়ি করিস না পিঠের চামড়া থাকবে না” স্লোগানে উত্তল মিরপুর শাহ আলী থানা বিএনপি বাড়াবাড়ি করিস না পিঠের চামড়া থাকবে স্লোগানে উত্তল মিরপুর শাহ আলী থানা বিএনপি! ১০০ টাকার নিচে হাত দেওয়া যাচ্ছে না সবজিতে, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা! এ্যাডভোকেট জসিম উদ্দিন অ্যাসিস্ট্যান্ট এটার্নি জেনারেল বরগুনায় মাত্রাতিরিক্ত লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান

‘আশ্চর্য’ ওষুধে সেরে গেল নারীর ক্যানসার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৯১৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

এক ওষুধেই মলাশয়ের ক্যানসার থেকে সেরে উঠলেন যুক্তরাজ্যের নাগরিক ক্যারি ডাউনি। তাই এই ওষুধটিকে আশ্চর্য ওষুধ হিসেবেই আখ্যায়িত করেছেন চিকিৎসকরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ডোস্টারলিমাব নামের ওষুধটি ব্যবহারের ছয় মাসের মধ্যে ওয়েলসের বাসিন্দা ক্যারি ক্যানসার থেকে সেরে ওঠেন। তিনি মলাশয়ের ক্যানসারের তৃতীয় স্টেজে ছিলেন।

৪২ বছর বয়সী সরকারি চাকুরিজীবী ক্যারির এক বছর আগে ক্যানসার ধরা পড়ে। এরপর তাঁকে ছয় মাস ডোস্টারলিমাব ওষুধটি দিয়ে চিকিৎসা করা হয়।

এ নিয়ে যুক্তরাজ্যের সোয়ানসি বে ইউনিভার্স্টি হেলথ বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষা-নিরীক্ষার পর ক্যারির শরীরে আর ক্যানসার শনাক্ত হয়নি।

জানা গেছে, ডোস্টারলিমাব নামের ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চলছে। এটি এরইমধ্যে উল্লেখযোগ্য ফলাফল দেখিয়েছে। এটি ব্যবহার করলে রোগীদের অস্ত্রোপচার, রেডিওথেরাপি অথবা কেমোথেরাপির প্রয়োজন হয় না।

সংশ্লিষ্টরা জানান, ওষুধটি একটি ইমিউনোথেরাপির। এর মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যানসারকে ধ্বংস করতে পারে।

এদিকে ক্যানসার থেকে সেরে ওঠার পর আবারও কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সিঙ্গেল মাদার ক্যারি। তিনি বিবিসিকে বলেন, আমি আমার চিকিৎসকের কাছে কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved