1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Title :
ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী! সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি মিলন বাজার থেকে শশি বাজার সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী গাইবান্ধার গৌরব ‘এক টাকার মাস্টার’—৫০ বছর ধরে ১ টাকায় পড়িয়ে পেলেন বিশেষ সম্মাননা “জুলাই যোদ্ধা”পরিচয়ে মব সৃষ্টি, পুলিশকে আসামি ধরতে বাধা দেওয়ার অভিযোগ বাউফলে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে কাউন্সিলর প্রার্থী নাজিম সিকদারের সংবাদ সম্মেলন বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান বাউফলে নওমালায় বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

৩ দফা দাবিতে বরগুনা সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের কর্মবিরতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪৩৮ Time View

জেলা প্রতিনিধি, বরগুনা :

তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বরগুনা সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীরা।

রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বরগুনা সরকারি কলেজের মূল ফটকে ঘন্টাব্যাপী এ কর্মবিরতি পালিত হয়।

সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের কলেজ শাখার সভাপতি নাজমুল হক মিরাজের সভাপতিত্বে কর্মবিরতিতে সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।

নাজমুল হক মিরাজ বলেন, আমরা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও পরিচয় দিতে পারছি না। কেউ বলে খণ্ডকালীন, আবার কেউ বলে মাস্টাররোল। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হলেও এতে আমাদেরও অবদান রয়েছে। কিন্তু দিন শেষে সমাজে আমাদের যথাযোগ্য মর্যাদা নেই। সারা বাংলাদেশে ৩২৭ টি সরকারি কলেজে প্রায় ৬ হাজার কর্মচারী রয়েছে। ৫ থেকে ২৫ বছর যাবত কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের জন্য ২০১৩ সাল থেকে এমন দাবী জানিয়ে আসলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

কর্মবিরতিতে বেসরকারি কর্মচারীদের সরকারি কলেজে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও এর পূর্ববর্তী পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved