1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

উপকারই হইলো, চোখের চিকিৎসা করিয়ে ওষুধও কিনতে পারব’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১০৭২ Time View

বরগুনা প্রতিনিধি :

‘আমি গরীব মানুষ, ভালো চোখে দেখি না। চিকিৎসা ও ওষুধদের জন্য যে অর্থের দরকার তা আমার সাধ্যের বাইরে। বিষয়টি জানতে পেরে চাহিদা অনুযায়ী আমাকে দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে সেচ্ছাসেবী সংগঠন কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা। অনেক উপকারই হইলো, চোখের চিকিৎসা করিয়ে ওষুধও কিনতে পারব এখন।’

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (কেএসডিও)।

সংগঠনটির কাছ থেকে চোখের চিকিৎসার জন্য ও ওষুধ সামগ্রী কিনতে আর্থিক সহায়তা পেয়ে অনুভূতি প্রকাশ করে কথাগুলো বলছিলেন স্থানীয় বৃদ্ধ আবদুল হাকিম।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন মাহমুদ সুমন। সভাপতিত্ব করেন জেএসডিও এর সাবেক সাধারণ সম্পাদক বিএসসি মো. নাসির উদ্দীন। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ।

এ বিষয় কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার (কেএসডিও) সভাপতি এজেডএম শিমুল বলেন, আমরা কেএসডিও সংগঠনকে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিতদের আর্থিক ভরসার বাতিঘরে রুপান্তরিত করতে চাই। মানবতার সেবা করে আমরা বেশ আনন্দ পাই। এটা অন্যরকম এক আনন্দ, যা সবার ভাগ্যে হয়তো থাকেনা। প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণ আমাদের পাশে থাকলে এই সেবামূলক কাজ করতে আমরা আরো উৎসাহ পাবো। ইনশাআল্লাহ আমাদের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সবাই আমাদের কেএসডিও পরিবারের জন্য দোয়া করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved