1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Title :
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা

ফ্লোরিডায় আওয়ামী লীগের সভা : সিনেটর-কংগ্রেসম্যানদের সঠিক তথ্য সরবরাহের কর্ম-কৌশল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৪৪২ Time View

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী নিজ নিজ এলাকার সিনেটর-কংগ্রেসম্যানসহ বাইডেন প্রশাসনের নীতি-নির্ধারকদের সাথে সম্পর্ক উন্নয়নের কর্মকৌশল গ্রহণ উপলক্ষে ১১ অক্টোবর ২০২৩,বুধবার.সন্ধ্যায় বয়েন্টন বীচে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপনকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেন, বিএনপি-জামাত-শিবিরের লোকজন নিজেদের স্বার্থে বাংলাদেশের বিরুদ্ধে নানা অসত্য তথ্য সরবরাহ করছে মার্কিন রাজনীতিকদের কাছে। এ ধরনের অপপ্রচারণায় বাইডেন প্রশাসন তথা কংগ্রেস যাতে বিভ্রান্ত না হয়, সে লক্ষ্যে প্রতিটি দেশপ্রেমিক প্রবাসীকে কংগ্রেসম্যান-সিনেটরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রচনা করতে হবে। তাদেরকে বাংলাদেশের সত্যিকারের তথ্য জানাতে হবে এবং এটাই হচ্ছে সময়ের দাবি-যা জাতিসংঘ সফরকালে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা-সমাবেশে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উল্লেখ করেছেন।খবর বাপসনিউজ।

ফজলুর রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে অযথা উত্তেজনার চেষ্টা চলছে মার্কিন প্রশাসনেও। এ অবস্থায় দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীকে একাত্তরের চেতনায় সরব থাকতে হবে। কারণ শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় না থাকলে বাংলাদেশের চলমান উন্নয়ন থেমে যাবে এবং এটাই চায় একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসরেরা।

এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ, সহ-সভাপতি সালমা রহমান মিনু, নাফিজ আহমেদ জুয়েল, এম রহমান জহির এবং লিটন খান, সাধারন সম্পাদক মুজিব উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার খান দিপু, তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদুর রহমান, ইফতেখার রিংকু, সম্পাদক মন্ডলির সদস্য আমিনুল ইসলাম বাবু, মোজাম্মেল হক, আশরাফ কামাল ও মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য বুলবুল চৌধুরী, ফ্লোরিডা ষ্টেট মহিলা আওয়ামী লীগের সভাপতি জেমী খান, ফ্লোরিডা স্টেট আওয়ামী মহিলা যুবলীগের সভাপতি চেমন উদ্দীন, সাধারণ সম্পাদক ইরিনা খান, ডা. আসমা আক্তার রুবি, ডলি আহমেদ, আয়শা সিকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved