1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী! সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি মিলন বাজার থেকে শশি বাজার সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী গাইবান্ধার গৌরব ‘এক টাকার মাস্টার’—৫০ বছর ধরে ১ টাকায় পড়িয়ে পেলেন বিশেষ সম্মাননা “জুলাই যোদ্ধা”পরিচয়ে মব সৃষ্টি, পুলিশকে আসামি ধরতে বাধা দেওয়ার অভিযোগ বাউফলে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে কাউন্সিলর প্রার্থী নাজিম সিকদারের সংবাদ সম্মেলন বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান বাউফলে নওমালায় বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি বিক্রির টাকা কম দেয়ায় মারধোর,আহত-১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩৫৬ Time View

স্টাফ রিপোর্টারঃ- 

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি বিক্রির টাকা কম দেয়াকে কেন্দ্র করে মারধোরের ঘটনায় মৌরশ আলী (৫৩) আহত হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামের ইসমাইল আলীর ছেলে।

জানাযায়, মৌরশ আলী তার ভাতিজা সৌদি আরব প্রবাসী রফিক মিয়ার নিকট ২৯ শতক বোরো জমি বিক্রি  করেন। বুধবার দুপুরে ঐ জমি  রেজিষ্ট্রি করে দেয়ার জন্য মৌরশ আলী জগন্নাথপুর সাব- রেজিস্ট্রার অফিসে আসেন।

জমি বিক্রির টাকা কম দেয়াকে কেন্দ্র করে মৌরশ আলী ও প্রবাসী রফিক মিয়ার বাবা জমির আলীর মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়।  এক পর্যায়ে জমির আলী ও তার ছেলে রিয়াজ উদ্দিন  মৌরশ আলীকে মারধোর করে। এসময় মৌরশ আলীর বাম চোখের উপরে ও নীচে আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে লীলাফুলা জখম করে। আহত মৌরশ আলী জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মৌরশ আলী জানিয়েছেন।

আহত মৌরশআলী জানান,  জমির আলীর সৌদি আরব প্রবাসী ছেলে রফিক মিয়ার নিকট ২৯ শতক বোরো জমি বিক্রি  করি। জমি বিক্রির টাকা দেয়ার সময় টাকা কম দেয়ায় তাদের সাথে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে জমির আলী ও তার ছেলে রিয়াজ উদ্দিন আমার উপর হামলা করে গুরুতর আহত করে। ঐদিন রাত ১২ টায় বাড়িতে আবারো আমার উপর হামলা চালায়।

মৌরশ আলী আরো জানান, আমার  চারজন কন্যা সন্তান রয়েছে। কোন ছেলে সন্তান না থাকায় আমার সম্পত্তি দখলে নেয়ার পায়তারা করে আসছে জমির আলী। তাছাড়া আমার মেয়েদের বিবাহের আলাপ আসলে তারা বিভিন্নভাবে তা ভঙ্গ করে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved