1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Title :
ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন- তারেক রহমান বরগুনার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী

জাতীয় বির্তক প্রতিযোগীতা-২০২৩ইং এর শ্রেষ্ঠ বিতার্কিক পুরস্কার পেল ধামরাইয়ের কৃতি শিক্ষার্থী সানজিদা ইসলাম মাঈশা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৮১ Time View

তোফায়েল আহমেদ,ধামরাই উপজেলা প্রতিনিধি

শব্দবাণে সাজাও তোমার চিন্তারণের শ্লোক’ গানকে সামনে রেখে গত ১২ অক্টোবর ২০২৩ইং শুরু হয় চার দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব। জাতীয় বিতর্ক উৎসব আয়োজন করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)। উৎসবের প্রথমদিন ১২ অক্টোবর ১২তম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ৩৪টি দল। ১৩ অক্টোবর উৎসবের দ্বিতীয় দিন ১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে অংশ নেয় ৩৬টি দল এবং তৃতীয় দিন ১৪ অক্টোবর ১৮তম আন্তঃকলেজ বিতর্কে সারাদেশের ৩৪টি দল অংশ নেয়। ১২তম আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় বির্তক উৎসব স্কুল পর্যায়ে ভাষার দক্ষতায় শ্রেষ্ঠ বিতার্কিক সম্মাননায় ভূষিত হয়েছেন সাভার সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির বিজ্ঞাণ বিভাগের শিক্ষার্থী সানজিদা ইসলাম মাঈশা। উৎসবের শেষদিন রোববার সেলিম আল দীন মুক্তমঞ্চে পুরষ্কার বিতরণী ও সমাপনী পর্বে সানজিদা ইসলাম মাঈশাকে সম্মাননা প্রদান করেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান। পুরষ্কার বিতরণী পর্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা, (জেইউডিও) এর মডারেটর অধ্যাপক এটিএম আতিকুর রহমান এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মুকসিমুল আহসান অপু প্রমুখ।
এ বিষয়ে মাঈশার বাবা মনিরুল ইসলামের সাথে কথা বলে জানা যায় যে, পেশাগত ভাবে তিনি একজন সফল ব্যবসায়ী এবং বিশিষ্ঠ শিক্ষানুরাগী। তিনি তার প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিদ্যাপীঠে মেয়েকে প্রাথমিক শিক্ষার সমাপনী করান। তিনি সবসময়ই চাইতেন সন্তানদের সুষ্ঠ মেধা বিকাশের জন্য পাঠ্য বইয়ের বাহিরেও যেন সাধারণ জ্ঞাণের বিকাশ ঘটে। তাই ছোট বেলা থেকেই তিনি তার দুই ছেলে মেয়েকে স্কুল শিক্ষার পাশাপাশি যেন সাধারণ জ্ঞাণ আহরণ করতে পারে সেজন্য নিজেই স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মাঈশাকে কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, গল্প বলা, রচনা, ছবি অঙ্কণে উৎসাহিত করার জন্য অংশগ্রহণ করাতেন। তিনি বলেন এমনও হয়েছে বাসা থেকে কবিতা আবৃত্তি শিখিয়ে স্কুলের ষ্টেজে দাঁড় করিয়েছি কিন্তু এইরকম হয়েছে যে, প্রথম প্রথম কিছু বলতে পারে নাই তারপর কোলে করে বাসায় ফিরে এসেছি। বাসায় এসে কান্না করে বলছে আব্বু আমি কেন পারলাম না, আমি উৎসাহ দিয়ে বলেছি অসুবিধা, নাই আজকে পার নাই তাতে কি হয়েছে একদিন তুমি সেরা হবে। মাঈশার ভবিষৎ পরিকল্পনা সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন যে, পরিবারের ইচ্ছে ডাক্তার হয়ে দেশের সেবা করার । মাঈশার ও তাই ইচ্ছে। মাঈশার বাবা দেশ বাসীর কাছে দোয়া প্রার্থী, বড় হয়ে মাঈশা যেন দেশ ও জনগনের সেবা করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved