1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Title :
নওগাঁয় দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে এআইতে ভুয়া ছবি-ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ; থানায় জিডি বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক, অতপর সাজা  বরগুনায় শিক্ষকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা

বদরগঞ্জে সরকারি সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় এমপি ডিউক

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৯৭ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

সরকারি বিভিন্ন সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা করেছেন বদরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী (ডিউক)।শুক্রবার বিকেলে মধুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুর আলম ভুট্টু’র সভাপতিত্বে মধুপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী (ডিউক) বলেন, অতীতে কোনো সরকার প্রতিবন্ধীদের কথা ভাবেন নাই, গর্ভধারণ নারীদের নিয়ে চিন্তা করেন নাই, গরীবদুঃখী শিশুদের পুষ্টির কথা ভাবেন নাই, অবহেলিত বয়স্ক বৃদ্ধ-বাবা মায়ের কথা ভাবেন নাই,তাঁরা কিভাবে জীবন যাপন করেন।

কোন সরকার দুস্থ রোগীদের চিকিৎসার কথা ভাবেন নাই,শেখ হাসিনার সরকার ভেবেছে।কোন সরকার ভাবেন নাই, কিভাবে অসহায় পরিবারের শিক্ষার্থীরা লেখাপড়া করবে,শেখ হাসিনা সরকার ভেবেছে।বঙ্গবন্ধুর নাতনি জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল আজ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন।

তিনি সারাদেশের প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও তাদের জীবন মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছেন। আমি সেই সায়মা ওয়াজেদ পুতুলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করতে চাই। এবং এ পর্যন্ত দুই উপজেলায় ৩টি প্রতিবন্ধী স্কুল চালু করেছি।

তিনি আরো বলেন, আমি আপনাদের সন্তান আপনাদের ভাই, আপনাদেরই ছেলে আরেকবার জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইছি এবং ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ,পৌর মেয়র আহসানুল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোবধ কুমার বোষ,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম পান্না,১০নং মধুপুর ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার, সাধারণ সম্পাদক জাকারিয়া কবির,জেলা যুবলীগের সহ-সভাপতি ফারুক হোসেন বাবু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved