1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Title :
মিরপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! রাত যত গভীর হয়,নারীর অনুভূতিগুলোও তত তীব্র হয়! খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত! পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনঃ সভাপতি ডিএম রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী টুটুলের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৭৪ Time View

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। গতকাল ৮ জুলাই মঙ্গলবার পূর্বাচল নিঝুমপল্লীতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আব্দুল্লাহ।
মতবিনিময় সভায় মনোনয়ন প্রত্যাশী শরীফ আহমেদ টুটুল বলেন, আমি দল থেকে মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচনে নিবাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও নৈরাজ্যমুক্ত রূপগঞ্জ গড়ে তুলবো। এছাড়া শিল্পায়নে সুদুর প্রসারী নীতি, দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার, কর্মসংস্থান মেলা, জনকল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সেবার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ, গণসচেতনতা বৃদ্ধি, পূর্ণবাসন কার্যক্রম, আদর্শ নগরী হিসেবে রূপগঞ্জকে উন্নয়নমূলক কর্মকান্ডে জনগণকে সম্পৃক্ত করে কাজ করাসহ নানা ধরণের পরিকল্পনা বাস্তবায়নকরা হবে। রূপগঞ্জকে আলোকিত সমৃদ্ধ এবং আদর্শ নগরী হিসেবে গড়ে তুলবো ।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved