1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Title :
নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ

শস‍্যের বুকে বঙ্গবন্ধুর চিত্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৪৪৭ Time View

রাজশাহী উপজেলা প্রতিনিধি : মোছা: সাহানা খাতুন

বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানিপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে ফসলের মাঠে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ চিত্রকর্ম তৈরির পরিকল্পনা করা হয়। এ পরিকল্পনার নাম দেয়া হয় “শস‍্যচিত্রে বঙ্গবন্ধু “।মুজিবশতবর্ষ উপলক্ষ্যে “ন‍্যাশনাল অ‍্যাগ্রিকেয়ার’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় এটি বাস্তবায়ন করে শস‍্যচিত্রে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু জাতীয় পরিষদ। চীন থেকে আমদানি করা সোনালী ও বেগুনি রঙের ধানের চারায় ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি।শস‍্যচিত্রে বঙ্গবন্ধুর মোট আয়তন ১,১৯,৪৩০.২৭৩ বর্গমিটার বা ১২,৮৫,৫৩৬.৭৫ বর্গফুট।বিশ্বের সবচেয়ে বড় শস‍্যচিত্র ক‍্যাটাগরিতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয় এটি। শস‍্যচিত্রের বুকে নতুন বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এর আগে বিশ্বের সর্ববৃহৎ শস‍্যচিত্র তৈরি করা হয়েছিল চীনে যার আয়তন ছিল প্রায় ৭৯,৫০৫.১৯ বর্গমিটার বা ৮,৫৫,৭৮৬.৭৩৬ বর্গফুট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved