1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Title :
কালবেলার সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম! মাদকব্যবসায়ী সুজনের মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ জামিনে বেরিয়েই বেপরোয়া!টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ নীলফামারী অনলাইন শপ’-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ওসি জিল্লুরের আশ্বাস মিরপুরে পৈতৃক ভিটায় ভাতিজা মাহমুদ ও তাঁর মামা  পলাশ গংয়ের বিরুদ্ধে চাচা শহিদুল ইসলাম ও ক্যান্সারের রোগী ইদু মিয়ার চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ  মিরপুর-১ নাম্বার আনসার ক্যাম্প শিক্ষা ভবনের পাশের সরকারি কোয়ার্টারের লিফট ছিড়ে পড়ে ৬ জন গুরুতর আহত! শীর্ষ সন্ত্রাসী অথবা ১০ খুনের আসামি রুপে সাংবাদিককে দু হাতে হাতকরা পড়িয়ে বরগুনায় গণমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্টা! জামালপুরে ভূমিদস্যু ও ক্যাসিনো মাফিয়া অংকুরের ত্রাস: জালিয়াতি ও দাপটে ৪০ লক্ষ টাকার জমি দখলের চক্রান্ত! জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে প্রশাসনের নিম্নস্তরের কর্মকর্তারাই দায়ী- এমপি ড. মাসুদ

গাজীপুরে তৃতীয় দফায় অবরোধ পালন করছে বিএনপি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৬৪ Time View

এম আকন্দ (স্পেশাল রিপোর্টার)

কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের নেতৃত্বে গাজীপুর ৩ নির্বাচনী এলাকায় পালিত হচ্ছে অবরোধ। আজ বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৩য় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন।২য় দফা অবরোধের শেষ দিনেই আবারও সারা দেশে দুই দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিএনপি।সড়ক, রেল ও নৌপথ এই অবরোধের আওতায় থাকবে। আজ ৮ নভেম্বর বুধবার সকাল ছয়টা থেকে ও ৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই অবরোধ পালিত হবে।
অবরোধের সমর্থনে কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের নেতৃত্বে গাজীপুর ৩ নির্বাচনী এলাকায় পালিত হচ্ছে অবরোধ।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে (মেম্বারবাড়িতে) বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের বিভিন্ন স্লোগানে মুখরিত। এই সময় নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল করেন ও রাজপথ অবরোধ করেন।

গত ২৮ অক্টোবরের সংঘর্ষের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার আতংকে বেশিরভাগ নেতাকর্মীই এখন বাড়ির বাহিরে অবস্থান করলেও রাজপথে শক্ত অবস্থান নিচ্ছেন তাঁরা। কেন্দ্র ঘোষিত প্রত্যেকটি প্রোগ্রামে অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের নেতৃত্বে অংশগ্রহণ করছে গাজীপুর ৩ আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু সাহেব বলেন, এই ভোট ডাকাত সরকারের কাছ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। সরকারের ইশারায় পুলিশ বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতার করছে। মিথ্যা মামলা দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে বাংলাদেশের মানুষ আজ এই ফ্যাসিস্ট সরকারকে হটাতে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, এই অবৈধ সরকারকে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved