1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Title :
বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ! পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন সৈয়দপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দে পরিবার নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার বাউফলে দুই চোরাই মহিষ সহ সংঘবদ্ধ ‘দাদা গ্রুপ চোর চক্রের’ দুই সদস্য আটক ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স!

গাজীপুরে শান্তিপূর্ণ অবরোধে হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪৭০ Time View

এম আকন্দ (স্পেশাল রিপোর্টার)

গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার রক্ষায় ডাকা বিএনপি ও সমমনা দলগুলোর চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে আজ রবিবার গাজীপুর ৩ নির্বাচনী এলাকার গাজীপুর সদরের রাজেন্দ্রপুরে ঢাকার ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। বিএনপি ও সমমানা দলগুলোর ডাকা চতুর্থ দফা অবরোধ আজ ১২ ই নভেম্বর রবিবার ভোর ছয়টা থেকে আগামীকাল ১৩ ই নভেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত পালিত হবে। সর্বাত্মক এই অবরোধ চলবে সড়ক, নৌ ও রেলপথে।

অবরোধের সমর্থনে আজ ভোর ছয়টা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের নেতৃত্বে গাজীপুরের গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। অবরোধকে কেন্দ্র করে ভোর থেকেই গাজীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গনতন্ত্রকামী নেতাকর্মী রাজেন্দ্রপুর চৌরাস্তায় উপস্থিত হতে থাকেন। নেতাকর্মীরা গণতন্ত্র মুক্তির বিভিন্ন স্লোগান দিয়ে দলে দলে রাজেন্দ্রপুর চৌরাস্তায় আসতে থাকে। এসময়ে অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সমর্থনে মিছিল করেন নেতাকর্মীরা।সকাল ৭ ঘটিকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কালো হেলমেট ও নীল রঙের লাঠি হাতে কিছু সন্ত্রাসীরা এসে হামলা চালায়। এ ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে মিছিল শেষে ফেরার পথে আওয়ামী সন্ত্রাসীরা লাঠিসোটা সহকারে হামলা চালিয়ে মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরিফুল বাসার সজল এবং স্বেচ্ছাসেবক দলের এনামুলকে মারাত্মকভাবে আহত করেছে। ঢাকা সময় নিউজ ২৪ এর সাংবাদিক মোমেন আকন্দ কে লাঞ্ছিত করা হয়েছে।শরীফুল বাসার সজলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved