1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Title :
বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি শেখ হাসিনার প্রত্যাবর্তন: রাজনৈতিক ঘোষণা, আইনি জটিলতা ও নিরাপত্তার প্রশ্ন পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বাউফলে দুই নেতাকে পিটিয়ে আহত আমতলীতে কৃষকের ৬০ হাজার তরমুজ চারা নষ্টের অভিযোগ, তহসিলদার ও বিএনপি নেতার বিরুদ্ধে! বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয়  আমতলীতে মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ দুই গরু জবাই, জানতেন প্রাণিসম্পদ কর্মকর্তা,মাংস জব্দ, কসাইকে জরিমানা! কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব, ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের! ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর

যুবলীগ নেতা কামাল হত্যার ন্যায় বিচার পেতে পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৫৮৬ Time View

জুলহাস আহমেদ, বরগুনা:

বরগুনায় যুবলীগ নেতার হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

বৃহস্পতিবার (০৯ নবেম্বর) সকাল সাড়ে দশটায় বাংলাদেশ রিপোটার্স ক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে নিহত যুবলীগ নেতা কামালের ছোট ভাই দুলাল পঞ্চায়েত।

বামনা উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল পঞ্চায়েত হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে তার একমাত্র ছোট ভাই দুলাল পঞ্চায়েত লিখিত বক্তব্যে বলেন, গত ১০/০৮/২০২৩ ইং তারিখ বড়ভাই কামাল পঞ্চায়েতের বাসভবনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ বিষয় বামনা কোর্টে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন আমাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে আবু সালেহ, ফয়সাল ও ছালাম এদের সাথে বাড়ী সহ আমাদের ফসলী জমি নিয়ে রিরোধ চলে আসছে এবং কালাম গং সহ একই এলাকার আরো কিছু লোকের সাথেও আমাদের জমি জমা নিয়ে দীর্ঘদিন মামলা চলছে। আমার ভাইয়ের হত্যায় এরাই জড়িত রয়েছে বলে আমার বিশ্বাস। আমি ও আমার ভাই কামাল দীর্ঘদিন ওদের ভয়ে বাড়িতে আসতে পারিনি। আমাদরকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাতো এবং আমাদেরকে মেরে ফেলবে বলে একাধিকবার হুমকি দিয়ে আসছে।

তিনি আরো বলেন, ১৯৯১ সালে জমি সংক্রান্ত বিষয়ে আমার বাবাকেও নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস সেই উত্তরসূরীরাই আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমার
ভাইয়ের হত্যা মামলাটিকে অন্যদিকে প্রভাবিত করার জন্য একটি কুচক্র মহল ষড়যন্ত্র করছে। আমি ও আমাদের পরিবারের সকলে এখন জীবন নিরাপত্তহীনতায় ভূগছি। উক্ত অভিযুক্তরা প্রতিনিয়ত আমি সহ আমার পরিবারকে জীবন নাশের হুমকি দিচ্ছে।

এসময় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও বরগুনা জেলা প্রশাসনের কাছে তার ভাই যুবলীগ নেতা কামাল পঞ্চায়েতের রহস্যজনক হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবী জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved