1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Title :
পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু পটুয়াখালী যৌনপল্লীতে চড়া সুদের ঋণের ফাঁদ মুক্তি চাইছেন ভুক্তভোগী নারীরা! হারানো বিজ্ঞপ্তি মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ডিএমসি কমিটির আত্মপ্রকাশ! যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে নেই বাংলাদেশের নাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৫৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪ প্রকাশ করেছে। বুধবার (৮ নভেম্বর) এশিয়ার সেরা ৮৫৬টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানটি। এ তালিকায় এশিয়ার শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই।

প্রকাশিত তালিকার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এ বাংলাদেশের ২৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্য ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে র‍্যাঙ্কিংয়ে জায়গা পেলেও কোনো বিশ্ববিদ্যালয়ই এশিয়ার সেরা ১০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্থান হয়নি। এবারের র‍্যাঙ্কিংয়ে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে এশিয়ার মধ্যে তাদের অবস্থান ১৪০তম। ২০২৩ সালে ঢাবির অবস্থান ছিল ১৫১তম। সে হিসেবে প্রতিষ্ঠানটি এগারো ধাপ এগিয়েছে।

তালিকার শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের মধ্যে ১৮৭তম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ১৯১তম নর্থ সাউথ ইউনিভার্সিটি। তালিকায় এবারও সবার সেরা হয়েছে চীনের পিকিং ইউনিভার্সিটি (বেইজিং)। আর দ্য ইউনিভার্সিটি অব হংকং তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এই র‍্যাঙ্কিং প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মধ্যে একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে। ২০০৯ সাল থেকে প্রতি বছর প্রকাশিত কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং এ অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা নির্ণয় করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved