1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
বরগুনায় পুলিশ কনস্টেবল নিয়োগে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কে*টে হ*ত্যা,ঘাতক পুলিশের জালে আটক সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, সব কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত বাউফলে ‘বগা সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী! মল্লিক বাড়ির আর এক নক্ষত্রের চির বিদায় দক্ষিণ কোরিয়া প্রবাসী ৯/১১ আর এক নক্ষত্রের চির বিদায়,শোকের মাতম বন্ধু মহলে নারীর আবেক, অনুভূতি পুরুষের চেয়ে কয়েক গুন বেশি! বরগুনায় নবাগত আইনজীবীদের পরিচিতি সভা অনুষ্ঠিত মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বরগুনা জেলায় মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

সরাসরি ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৪৯৩ Time View

দেশে করোনার প্রাদুর্ভাব না কমলেও আগের মতো সরাসরি ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে ডিনস কমিটির সভায় স্নাতক প্রথম বর্ষে (২০২০-২১) ভর্তি পরীক্ষা নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, গতবার ছিল ১২০ নম্বরের পরীক্ষা। যার ১০০ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্ন, আর ২০ নম্বর যোগ হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে। তবে এবার ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

এ বিষয়ে ডিন নাসিম হাসান বলেন, করোনার প্রাদুর্ভাব না কমলেও ভর্তি পরীক্ষা হবে। শিক্ষার্থীরা সরাসরি এসে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এবারও ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা হবে। অবশ্য বাকি ২০ নম্বর কীভাবে যুক্ত হবে, পরীক্ষা কত দিনে হবে, কোথায় হবে—এসব বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ও সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved