1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Title :
বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার ৩১০০ কোটি টাকার নির্বাচন! বরগুনায় আন্ত: জেলা ডাকাত চক্রের ০৩ ডাকাত গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আলামত উদ্ধার ও বাদির নিকট হস্তান্তর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার সকল পদ-প্রাথীর সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভেকু জব্দ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আওয়ামী লীগ বিএনপির ধাওয়া পাল্টা দেওয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪০১ Time View

এম আকন্দ(স্পেশাল রিপোর্টার)

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে আজ ভোর ছয়টা থেকে কেন্দ্রীয় বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের নেতৃত্বে গাজীপুর তিন নির্বাচনি এলাকার সিএনবি বাজারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ পালন করছিল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এ সময় অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধের সমর্থনে মিছিল করা হয়। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদলের আনোয়ার বেপারী, আবু তাহের প্রধান, স্বেচ্ছাসেবক দলের রাজিবুল বেপারী, নয়ন মিয়া, মিলন প্রধান, শ্যামল ভূইয়া, গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল করিম মোড়ল রিফাত, মাসুম আহমেদ, তুহিন প্রধান, মাসুদ মিয়া, সুমন, রিফাত বেপারী সহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এর দুই শতাধিক নেতাকর্মী।
অবরোধকারীদের অবস্থান টের পেয়ে সেখানে স্থানীয় আওয়ামী লীগ প্রবেশ করলেই শুরু হয় ধাওয়া পালটা ধাওয়া। বিএনপি’র দাবি ধাওয়া পাল্টা ধাওয়ার ফলে বিএনপির তিনজন নেতাকর্মী গুরুতর ভাবে আহত হয়ে চিকিৎসাধীন আছেন। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় আওয়ামী লীগ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়, আজ সকালে অবরোধের সমর্থনে অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের নেতৃত্বে মিছিল করার পর পথসভা অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে পুলিশ ও আওয়ামী লীগের লোকজন প্রতিরোধে চেষ্টা করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সেখানে ধাওয়া পাল্টা দেওয়া চলতে থাকে। পরবর্তীতে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আজ সকাল থেকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে ডাকা পঞ্চম দফা অবরোধ শান্তিপূর্ণভাবে পালন করে আসছিলাম। আমরা মিছিল শেষ করে পথসভা করার সময় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা সৃষ্টি করে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা। তারা আমাদের তিনজন নেতাকর্মীকে গুরুতর ভাবে আহত করে। পরবর্তীতে আমাদের নেতাকর্মীদের প্রতিরোধের ফলে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত ওসি এ এফ এম নাসিম সাংবাদিকদের জানান, অবরোধ হয়েছে শুনেছি। কিন্তু ধাওয়া পাল্টা ধরার কোন ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved