1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Title :
দল ও ভোল পাল্টে শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল (পর্ব -১) মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা! ‘ঐশী মঞ্জিল’ ঘিরে বিতর্ক: সার্ভেয়ারের চারতলা ভবনে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বরগুনায় ভুয়া—চিকিৎসকদের তালিকায় মাহবুবুর রহমান গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুমাকে হ*ত্যা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি দেশজুড়ে মাদকের ভয়াবহ আগ্রাসন! নেশার করাল ছোবলে আসক্ত নারীরাও! আগামীকাল রবিবার ১–১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে মানববন্ধন কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মেয়র হিসেবে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রংপুর রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৫৪ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল শ্লোগানকে মনে ধারণ করে রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগীতায় সভাপতি একাদশ ও সম্পাদক একাদশ দুটি পক্ষের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সম্পাদক একাদশকে হারিয়ে সভাপতি একাদশ চ্যাম্পিয়ন হয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় রংপুর ক্রিকেট গার্ডেনে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে দুপুর ২টায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান, বি সার্কেল আশরাফ আলী, রসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, রংপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রামজীবন কুন্ডু, প্রিন্স হজ্ব গ্রুপের সত্বাধীকারী ও বিশিষ্ট সমাজ সেবক খোরশেদুর রহমান প্রিন্স, কবি ও সাংবাদিক হামিম আব্দুল্লাহ প্রমূখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন বাবলু, এ সময় সঞ্চালনা করেন ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম।সংক্ষিপ্ত আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ এর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় আনন্দ টিভির প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্স ইউনিটির ছয় জন সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved