1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Title :
নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি

কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মেয়র হিসেবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯২ Time View

মোঃ রাসেল মিয়া গাজীপুর

“যে মানুষটি নিজের জমি বিক্রি করে, আটবার কারাবরণ করে, তবুও মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন ছাড়েননি—তিনি আজ মেয়র হতে চান শুধুই মানুষের ভালোবাসার জন্য।”

বিগত সাড়ে ১৭ বছর যেন ছিল এক দীর্ঘ অন্ধকার অধ্যায়। নিজ বাড়িতে একাধিকবার পুলিশি হামলা ও ভাঙচুর, ব্যবসা-বাণিজ্য দখল, আর্থিকভাবে কোণঠাসা করা—একটি মানুষের জীবনকে থামিয়ে দিতে যা যা দরকার, তার সবই যেন ঘটেছে তার সঙ্গে। মোট আটবার গ্রেফতার,কিন্তু একটি মামলায় শুধু একেবারেই টানা প্রায় ১৮ মাসের নির্যাতন—তবুও ভেঙে পড়েননি তিনি।
স্বৈরাচার সরকারের দমন-পীড়নের সময় রাজপথে ছিলেন সামনের কাতারে। নির্যাতন, হামলা, গ্রেফতারকিছুই তাকে দমাতে পারেনি।
“দমনের অন্ধকারে মাথা নত নয়—রাজপথের সাহসী কণ্ঠ, নির্যাতন সহ্য করেও আপসহীন সংগ্রামের প্রতীক।
তিনি আর কেউ নন, কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইজুদ্দিন আহমেদ।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড ও জনগণের পক্ষে কথা বলার কারণেই তাকে বারবার টার্গেট করা হয়। নিজ প্রতীক জমি বিক্রি করে দিন পার করেছেন, পরিবার নিয়ে কাটিয়েছেন অনিশ্চয়তার দিন। কঠিন সময়গুলোতে পাশে ছিলেন শুধু তার বৃদ্ধ বাবা-মা। তাদের সহায়তা আর জনগণের ভালোবাসাই ছিল তার একমাত্র শক্তি।
নির্যাতনের প্রতিটি দাগ আজও তার জীবনের সাক্ষী। তবুও প্রতিহিংসা নয়, মানুষের সেবা করাই তার একমাত্র লক্ষ্য বলে জানান তিনি।
আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে জনগণের দোরগোড়ায় দাঁড়িয়ে তার একটাই আবেদন—
“আমি কষ্ট দেখেছি, মানুষের কষ্ট বুঝি। মেয়র হতে চাই ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যতদিন বাঁচবো, জনগণের সেবক হয়ে থাকতে চাই।”
স্থানীয়রা বলছেন, দীর্ঘ দুঃসময়ের পরও মানুষের পাশে থাকার এমন প্রত্যয় বিরল। এখন দেখার বিষয়, কালিয়াকৈরের জনগণ তাদের এই সন্তানের পাশে কিভাবে দাঁড়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved