1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Title :
এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ, ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! (পর্ব-২) নাটোরের সিংড়ায় রাজনৈতিক পরিচয় বদলে সুবিধা নেওয়ার অভিযোগ, কায়েম উদ্দিনকে ঘিরে বিতর্ক গাজীপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হলফনামায় বাড়ি-জমির তথ্য, প্রচারণায় অস্বীকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৭ Time View

ধামরাই ঢাকা প্রতিনিধি (ক্রাইম)

হলফনামায় জমি ও বাড়ির তথ্য দিলেও প্রচারণায় নেমে তা দেদারছে অস্বীকার করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন। স্থানীয়দের অভিযোগ, ভোটের প্রচারে সহানুভূতি পেতে তিনি নিজের ঘরবাড়ি নেই এমন প্রচার করে থাকেন।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকায় নির্বাচনী প্রচারণায় দেওয়া বক্তব্যে নিজের সম্পত্তির বিষয়ে তিনি হলফনামায় দেওয়া তথ্যের বিপরীতে কথা বলেন।

মনোনয়নের সঙ্গে জমা দেওয়া হলফনামায় দেখা যায়, মোহাদ্দেছ হোসেন ৭৫ লাখ ১৫ হাজার টাকা মূল্যমান মানের ১০.২ একর কৃষি জমির মালিক। যা যৌথ মালিকানায় ৬ ভাগের এক ভাগ মালিক তিনি।

একইভাবে ধামরাইয়ে ৩০ শতাংশ জমির ১/৬ মালিকানা হিসেবে ০.৫ শতাংশ জমিতে অ্যাপার্টমেন্ট আছে তার। হলফনামায় ওই বাড়ির মূল্যমান তিনি দেখিয়েছেন পাঁচ লাখ টাকা। যদিও তথ্য বলছে, ওই জমির বাস্তব মূল্য হলনামার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি।

গত পাঁচ বছরে তার আয় বলতে তিনি উল্লেখ করেছেন উপজেলা চেয়ারম্যানের সম্মানী ভাতা বছরে পাঁচ লাখ ৪০ হাজার টাকা।

তবে সোমবার প্রতীক বরাদ্দ পাওয়ার পরে ভোটের প্রচারে তিনি দাবি করেন, ‘আমি এখনও একটি বাসা ভাড়া করে থাকি। সারা ধামরাইয়ে কোনো জায়গা কিনতে পারি নাই।’

নিজের কোনো টাকা নেই জানিয়ে তিনি বলেন, ‘১০ কোটি ২০ কোটি টাকার বিনিময়ে যদি নির্বাচন করতাম, তাহলে মনে করতাম, বাড়ি দরকার। আগামী নির্বাচনের জন্য টাকার দরকার। সেই টাকা লাগে না। আহম্মদ আল জামান (সিআইপি) বলেছেন, আমরা ভাইবোনরা মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে স্বতন্ত্র এমপি ইলেকশন করতে হবে। তোমার সমস্ত খরচ আমরা বহন করবো।’

প্রচারণার পোস্টারে নিজেকে জনগণের মনোনীত প্রার্থী দাবি করলেও বক্তব্যে মোহাদ্দেছ বলেন, ‘আহম্মদ আল জামানের কথায়, উপজেলা চেয়ারম্যান পদত্যাগ করে, নির্বাচনে এসেছি।’

ধামরাই উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, কালামপুর বিসিকে বিভিন্ন কারখানার বর্জ্য ব্যবসা ও ড্রামের ব্যবসা তার নামেই নিয়ন্ত্রিত হয়। সেখান থেকে মোটা অংকের অর্থ যায় তার পকেটে। রাজনীতি ছাড়া প্রকাশ্যে আর কোনো ব্যবসা না থাকা এই প্রার্থী ওই ব্যবসার ভাগের অর্থ নিয়েই জীবনযাপন করেন।

এই বিষয়ে জানতে মোহাদ্দেছের ব্যক্তিগত নম্বরে কল দেওয়া হয়। ফোনটি রিসিভ করেন বাবুল হোসেন নামে এক ব্যক্তি। মিডিয়া ব্যক্তিত্ব পরিচয় দিয়ে তিনি বলেন, ‘মোহাদ্দেছ ভোট চাইছেন।’ এর আগেও মোহাদ্দেছ হোসেন ফোন না ধরা নিয়ে সমালোচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved