1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Title :
ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক!

কালাইয়ে তেলবাহী লড়ির ধাক্কায় ব্যাটারি দুইজন চালক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৭ Time View

স্টাফ রিপোর্টার: নিরেন দাস

জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী লড়ির ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের চালক রফিকুল ইসলাম (৪৫) এবং যাত্রী আব্দুস সোবহান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানের দুইজন যাত্রী আহত হয়েছেন।

ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ সোবহানকে মৃত ঘোষণা করেন এবং গুরুত্বর আহত ভ্যান চালক রফিকুল কে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তিনিও মারা যান। বুধবার দিবাগত রাত পৌনে ৭ টার দিকে কালাই পৌর শহরের পুলিশ প্লাজা এলাকায় বগুড়া-জয়পুরহাট মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালাই থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন।

নিহতরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে আব্দুস সোবহান এবং একই গ্রামের গুদলি হোসেনের ছেলে ভ্যান চালক রফিকুল ইসলাম। এছাড়া আহতরা হলেন, একই গ্রামের মৃত ইয়াজুদ্দিনের ছেলে মুনছুর আলী (৩২), মৃত শাহাদত আলীর ছেলে সুজাউল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হতাহতরা একটি ব্যাটারী চালিত ভ্যান যোগে কালাই বাজার থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক হয়ে বাড়ীতে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌর শহরের পুলিশ প্লাজা এলাকায় একটি তেলবাহী লড়ি পিছন থেকে এসে তাদের ভ্যানে ধাক্কা দিয়ে মহাসড়কের দক্ষিণ পাশে গাড়ীটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ভ্যান চালকসহ চারজন গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আব্দুস সোবহানকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজনের মধ্যে ভ্যান চালক রফিকুলের শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনার পর চালক ও সহকারি পালিয়ে যায়।

হতাহতের বিষয় নিশ্চিত করে কালাই থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন বলেন, হতাহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved