1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Title :
নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী!

সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪১ Time View

মোঃরাকিবুল ইসলাম রাসেল, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক বাবলু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ৭ অক্টোবর সোনার বাংলা জোমাদ্দার বাড়ির সামনে একটি গাড়ি ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর অটোরিকশাটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে অটোরিকশা চালক বাবলু গুরুতর আহত হন।আহত বাবলুকে প্রথমে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৮ অক্টোবর ২০২৬ ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে তিনি মারা যান।

বাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে শোকের ছায়া নেমে আসে। স্বজন, সহকর্মী ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট গাড়িটির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রয়োজন। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
নিহত বাবলুর পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার আত্মার শান্তি কামনা করছি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved