1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Title :
নীলফামারী হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ, আ*ট*ক অ্যাম্বুলেন্স চালক পীরগাছায় নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ উঠেছে আবেদুলের বিরুদ্ধে চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির মহাসমাবেশের তারিখ চুড়ান্ত! বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান: ৮ জেলের কারাদণ্ড বাউফলে অন্য ঘরের মাচা ভেঙে লাকড়ির তলে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ! নওগাঁয় দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে এআইতে ভুয়া ছবি-ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ; থানায় জিডি বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক, অতপর সাজা  বরগুনায় শিক্ষকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার

নীলফামারী মদিনা ডায়াগনষ্টিক ক্লিনিক এ, ভূয়া চিকিৎসককে এক বছরের জেল, ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ৪৩৬ Time View

মোঃ রেজাউল ইসলাম লিটন, নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীতে ভূয়া চিকিৎসককে এক বছরের জেল ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক সাময়িক বন্ধ

নীলফামারী শহরের মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে ভুয়া ডাক্তার এনে নিউরো চিকিৎসা সেবা দেওয়ার সময় ভুয়া ডাক্তারকে হাতেনাতে আটক করেছেন জেলা সিভিল সার্জন ডা: মো: হাসিবুর রহমান।

পরে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর অপরাধের ধারা অনুযায়ী ২২/১ ধারা লংঘন ও ২২/২ ধারায়
ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল কে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং
ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা পরিচালনা করানোর অপরাধে মদিনা ডায়াগনস্টিক সেন্টার ১ মাসের জন্য সিলগালা করার আদেশ প্রদান করে।

গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল জানান, আমি এখানে আসতে চাইনি মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক এর মালিকের ছেলে আমাকে কয়েক বার ফোন করে ও দেখা করে এখানে চেম্বার করতে বলেছে। ফারূক হোসেন রংপুর শহরের নীলকন্ঠ এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে। ফারুক রংপুর মেডিকেলে নার্সিং অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নিউরো মেডিসিন এর ডা: রবিউল ইসমাম এর নাম ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে আসতেন রোগীদের।

নীলফামারী জেলা সিভিল সার্জন, ডা: মো: হাসিবুর রহমান জানান, ফারুক হোসেন মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে ডা: রবিউল ইসলাম এর নাম ব্যাবহার করে ব্যবস্থাপত্র লেখার সময় হাতেনাতে ধরা হয় তাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved