1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Title :
বাউফলে সেই সন্তানের স্বীকৃতির দাবিতে মা নিপার অনশন, ডিএনএ টেস্টে কবির হাওলাদারই বাবা! সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ? আমতলীতে ডিবির অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ শ্বশুর-শাশুড়ি গ্রেফতার, জামাই পলাতক বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ! পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন সৈয়দপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দে পরিবার নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

ভারতে বসবাসকারী সুস্থ্য রাশমনি বাছাড়ের নামে পাইকগাছা সমাজ সেবা অফিস থেকে প্রতিবন্ধি ভাতা তোলেন মনিন্দ্রনাথ বাছাড়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ৫৬৮ Time View

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

পাইকগাছার সরল গ্রামের মৃত বিরিঞ্চি লাল বাছাড়ের স্ত্রী রাশমনি বাছাড় দীর্ঘদিন ভারতে বসবাস করেন। তবে তার নামে ঐ গ্রামের মৃত কান্তিরাম বিশ্বাসের পুত্র মনিন্দ্রনাথ বিশ্বাস ও তার স্ত্রী গীতা বিশ্বাস জাল-জালিয়াতী ও প্রতারণার মাধ্যমে রাশমনি বাছাড় কে প্রতিবন্ধি তালিকা ভুক্ত করে। এরপর সরকারী প্রতিবন্ধী ভাতা উত্তোলন ও আত্নসাৎ করে তারা।উপজেলা- সরল গ্রামের দীলিপ কুমার মন্ডলের পুত্র বমকিম চন্দ্র মন্ডল এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসার বরাবর অভিযোগ করেছেন। অভিযোগে তিনি জানান, তার দিদিমা রাশমনি বাছাড় একজন সুস্থ্য সাভাবিক মানুষ এবং ২০২০ সাল থেকে তিনি ভারতে তার ছেলের বাড়ীতে থাকেন। এদিকে মানিন্দ্র নাথ বিশ্বাস ও তার স্ত্রী জ্বাল জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে রাশমনিকে প্রতিবন্ধি দেখিয়ে তালিকা ভুক্ত করেন। যার জাতিয় পরিচয় পত্র নং – ৪৭২৬৪০৩৭৭৩০, পাশ বই নং- ৩২৮৭, ক্রমিক নং- ০২, ব্যাংক একাউন্ট নং- ১৯৪৫৪১৫৩১৪, মোবাইল নং- ০১৯৪৫-৪১৫৩১৪, মোবাইলটি প্রতারক মনিন্দ্র নাথ ও তার স্ত্রী ব্যবহার করছেন। তারা একজন প্রকৃত প্রতিবন্ধির হক বঞ্চিত করে জ্বাল জালিয়াতির মাধ্যমে ভারতে বসবাসকারী ব্যক্তির নামে সরকারী অর্থ আত্নসাৎ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন অভিযোগকারী। এবিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মোঃ আল-আমিন কে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved