1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Title :
আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আহ্বান—দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাবুল হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মানিরা ইয়াসমিন কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন

ধামরাইয়ে ১৯৯৯ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ Time View

তোফায়েল আহমেদ, ধামরাই উপজেলা প্রতিনিধি

উৎসব মূখর পরিবেশে পালিত হলো ঢাকা জেলা ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। গত ১৩ই এপ্রিল ২০২৪, শনিবার নুরজী গার্ডেন এ সকাল ০৯ ঘটিকায় অনুষ্ঠান সূচী শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আমিনুর রহমান। দীর্ঘ ২৫ বছর পর প্রাণপ্রিয় শিক্ষক ও শিক্ষার্থীরা মেলাবন্ধনে আবদ্ধ হতে পেরে আবেগে আপ্লোত হয়। শিক্ষার্থীদের পরিচিতি, কর্মজীবন, সাংসারিক আলাপচারিতা পর্ব শেষে শিক্ষক মন্ডলী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এ সময় ছাত্র শিক্ষক তাদের হারানো স্মৃতিতে ফিরে যান। শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের দিক নিদের্শনা দিয়ে চলমান প্রজন্মকে ইলেক্টনিক্স ডিভাইস এর ক্ষতিকর প্রভাবমুক্ত করার জন্য উপদেশ প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। দুপুরের খাবার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মেয়েদের জন্য সতিনের ছেলে কার কোলে খেলায় ১ম স্থান অধিকার করেন সামসাদ আইরিন মুক্তা এবং র‌্যাফেল ড্রয়ে ১ম ভাগ্যবান বিজয়ী সালাউদ্দিন আব্বাসী। অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, নূর মোহাম্মদ বিএসসি, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, মিনহাজ উদ্দিন, আনোয়ার হোসেন, নির্মল বাবু, মামুন উর রশিদ, জাকিয়া সুলতানা, মনোয়ারা বেগম, শেফালী রানী সরকার সহ মোট ১২ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved