1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি

ধামরাইয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২০৫ Time View

মোঃ রাসেল মিয়া, ধামরাই ( ক্রাইম )

দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন “মাই টিভি”১৫ তম বর্ষে পদার্পণ উপলক্ষে মাই টিভি ধামরাই প্রতিনিধি ও ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষারের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল এবং কেক কেটে উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে ধামরাই প্রেসক্লাব মিলনায়তনে আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. আতিকুর রহমান জানান , মাই টিভির ১৫ তম বর্ষে পদার্পণের অভিযাত্রায় শুভকামনা জানিয়ে উত্তরোত্তর সাফল্য কামনা করছি। প্রায় ৩ হাজার বছর পূর্বে উপমহাদেশে সাংবাদিকতার সূচনা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন সাংবাদিকতা মহান পেশা,সাংবাদিকরা হল জাতির চতুর্থ স্তম্ভ। সংবাদপত্র টেলিভিশন দেশ ও জনগণের কথা বলে,বৃটিশ আমলে জনগণের প্রতিনিধিত্ব ছিল না,কথা বলার জন্য সংবাদপত্র হয়ে উঠেছিল বিরোধী দল।পত্র পত্রিকা গণমাধ্যম কর্মী দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে এমন প্রত্যাশাই করি।

সভাপতির বক্তব্যে দেশ সেরা পুরষ্কার প্রাপ্ত প্রতিনিধি আব্দুর রশিদ তুষার স্মৃতিচারণ করে বলেন মাই টিভির সূচনা লগ্ন থেকে কাজ করছি,মাই টিভি দেশ ও জনগণের কথা বলে। মাই টিভির নিউজে অপরাধীর যেমন মুখোশ উন্মোচন হয়েছে ঠিক তেমনি অসহায় লোক আইনি সহযোগিতা পেয়েছে। তুষার আরো বলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী রেফার্ড করা ও অ্যাম্বুলেন্সের ভাড়া বেশি এমন অনুসন্ধানী নিউজে ধামরাইয়ের রোগীদের চিকিৎসার মান উন্নত ও স্বপ্ল খরচে এম্বুলেন্স ব্যবহার করতে পেরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তনু হত্যা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সড়ক দুর্ঘটনায় রুবেলের বিচার পেতে মাই টিভির নিউজ ভূমিকা পালন করে প্রসংসনীয় হয়েছে।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভালুম এ আর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জলিল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার সহ সম্পাদক মাহমুদ ইকবাল, সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন,ধামরাই প্রেসক্লাবের বারবার নির্বাচিত সহসভাপতি ও এশিয়ান টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল সহ উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল সদস্য, রাজনীতিবিদ,শিক্ষক এবং মাই টিভির শুভাকাঙ্ক্ষী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved