1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Title :
যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার

নারীর সাথে আমার আপত্তিকর ছবি এডিট করা; রেজবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৬৯ Time View

হায়দার হাওলাদার
তালতলী (বরগুনা) প্রতিনিধি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে জড়ানো, আপত্তিকর ছবি ছড়ানো ও সংবাদ প্রকাশ করায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল-কবির জমাদ্দার। ছড়িয়ে পড়া আপত্তিকর ছবি সুপার এডিট করা হয়েছে বলে তিনি দাবি করেন।

গতকাল শুক্রবার (১৯ এপ্রিল ২০২৪) দুপুর ১২ টার দিকে উপজেলা চেয়াম্যানের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে রেজবি-উল-কবির জমাদ্দার বলেন, ফেসবুক ব্যবহার করে একটি চক্র অপপ্রচারে লিপ্ত। এরা সম্প্রতি তথ্যপ্রযুক্তির সহায়তায় এডিট করে নারীর সাথে আপত্তিকর ছবি প্রকাশ করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত। বিষয়টিতে আমি বিব্রত। মূলত, আমার জনপ্রিয়তা দেখে নির্বাচন প্রতিদ্বন্দ্বী ঈর্ষান্বিত হয়ে গত নির্বাচনের মতো এবারও তারা আমাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। আমাকে নিয়ে যে কুচক্রি মহলটি এই অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব।

এ সময় উপস্থিত ছিলেন, বড়বগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন মিয়া (আলম মুন্সী), উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মামুন, তালতলী সাংবাদিক ঐক্যজোট, প্রেসক্লাব, সাংবাদিক ফোরাম ও রিপোর্টার্স ইউনিটির সদস্য সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved