1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Title :
জামিনে বেরিয়েই বেপরোয়া!টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ নীলফামারী অনলাইন শপ’-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ওসি জিল্লুরের আশ্বাস মিরপুরে পৈতৃক ভিটায় ভাতিজা মাহমুদ ও তাঁর মামা  পলাশ গংয়ের বিরুদ্ধে চাচা শহিদুল ইসলাম ও ক্যান্সারের রোগী ইদু মিয়ার চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ  মিরপুর-১ নাম্বার আনসার ক্যাম্প শিক্ষা ভবনের পাশের সরকারি কোয়ার্টারের লিফট ছিড়ে পড়ে ৬ জন গুরুতর আহত! শীর্ষ সন্ত্রাসী অথবা ১০ খুনের আসামি রুপে সাংবাদিককে দু হাতে হাতকরা পড়িয়ে বরগুনায় গণমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্টা! জামালপুরে ভূমিদস্যু ও ক্যাসিনো মাফিয়া অংকুরের ত্রাস: জালিয়াতি ও দাপটে ৪০ লক্ষ টাকার জমি দখলের চক্রান্ত! জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে প্রশাসনের নিম্নস্তরের কর্মকর্তারাই দায়ী- এমপি ড. মাসুদ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ মাদক বিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক

মার খাওয়ার পর থানায় অভিযোগ করায় ফের মারধর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৬২ Time View

মোঃ রাসেল মিয়া ধামরাই (ক্রাইম)

ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে পিটিয়ে আহতের ঘটনায় থানায় অভিযোগ করে আবারও মারধরের শিকার হয়েছেন রড সিমেন্ট ব্যবসায়ী আজিজুর রহমান পলাশ (৪৫) ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার উদয় বণিক (৪২)।

আজিজুর রহমান পলাশের অভিযোগ শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় মারধর ও হুমকির বিষয়ে অভিযোগ করার দুই দিন পর ধামরাই সেন্ট্রাল স্কুলের ভিতর আটকে রেখে মারধর করেছেন আজগর আলী ও তার ছেলেরা। তিনি বলেন, আমার চাচা শশুড় আজগর আলী নেতৃত্বে আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার স্ত্রীর নামে ও আজগর আলীর নামে লিখে দিতে আমাকে বিভিন্ন সময়ে চাপ প্রয়োগ করে আসছিলো। গত (২০ এপ্রিল) বিকেলে আমার ছেলে আদিল জাওয়াদ (১২) ও মেয়ে আদিবা আজরা জাবিন (৯) কে আমার বাড়িতে দিয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে যায় আমার শ্যালক। পরে আমি সন্ধ্যায় থানায় গিয়ে অভিযোগ করি। থানায় অভিযোগ দেয়ায় আজগর আলী তার ছেলে শাহাদাৎ, শামীম, আমার শ্যালক ইউসুফ, রফিক হাজীর ছেলে শাহীন ও আইঙ্গনের নয়নকে নিয়ে এসে আমাকে ধরে নিয়ে বেধড়ক মারধর করেন।

আহত পলাশের বোন জানায়, আমার বাবা নাজির উদ্দিন ধামরাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন, আমার ভাইয়ের চাচা শশুড় ওই আজগর আলী আমাদের সম্পদ তার নামে জোড় করে লিখিয়ে নিতে চায়। আমার ভাই তার এই প্রস্তাবে রাজি না হওয়ায় সে আমার ভাইয়ের উপর দুই দুই বার হামলা করে। থানায় অভিযোগ দেয়ার পরে আমার ভাইকে একবার সেন্ট্রাল স্কুলে তারপর তাদের গ্যারেজে আটকিয়ে ইট ও দেশী অস্ত্র দিয়ে প্রচন্ড মারধর করে। আমার ভাইয়ের ম্যানেজারকেও মারধর করে এবং তার সাথে থাকা সিমেন্ট বিক্রির দুই লক্ষ পয়ষট্টি হাজার টাকা ছিনিয়ে নেয়।
হামলায় আহত উদয় বণিক জানান, পলাশ ভাইয়ের জমি জোড় করে লিখে নেওয়ার জন্য ভাইকে আটকায়ে জোড় করে সিগনেচার নিতে চায় আজগর আলী, আমি বাধা দিলে ভাইকে আর আমাকে বেধড়ক মারধর করেন। আমার কাছে সিমেন্ট বিক্রির দুই লক্ষ পয়ষট্টি হাজার টাকা ছিলো সে টাকাও তারা ছিনিয়ে নেয়।

অভিযোগের ব্যাপারে জানতে আজগর আলীকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি এবং তার রাইসমিলে গেলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক পাবেল মোল্লা জানান, পারিবারিক একটা বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এঘটনায় কোন মামলা হয়নি। দুই পক্ষই অভিযোগ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved