1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

বানিজ্য সম্প্রসারনের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে টপ থাই ব্র্যান্ডস মেলা ২০২৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৬৩ Time View

ঢাকা জেলা প্রতিনিধি :

থাইল্যান্ড সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন(ডিআইটিপি) এর উদ্দ্যেগের ফসল।

থাইল্যান্ড ট্রেড ফেয়ার আয়োজন শুরু হয়ে দীর্ঘদিন পূর্বে যা ছিল থাইল্যান্ডের বানিজ্য মন্ত্রনালয়ের একটি প্রয়াস যা উভয় দেশের জন্যই ফলপ্রসূ হিসাবে বিবেচিত হয়। বাংলাদেশ থেকে অনেকেই এই মেলার মাধ্যমে থাইল্যান্ড হতে তাদের ব্যাবসা খুজে নিতে সমর্থ হয় এবং তারা সুনামের সাথে এখনো ব্যাবসা করে যাচ্ছেন।

টপ থাই ব্র্যান্ডস ২০২৪ এর আগামী সংস্করণ যা আগামী ১০-১৩ জুলাই ২০২৪ তারিখে ঢাকাস্থ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে। এই মেলায় ৬৪ টি থাই প্রতিষ্ঠান এবং বাংলাদেশে থাই পন্যর আমদানিকারক প্রতিষ্ঠান অংশ গ্রহন করবেন এবং তাদের পন্য সমুহের সমাহার সবার জন্য প্রদর্শন করবেন।

মেলায় খাদ্যপন্য, জুয়েলারি, স্বাস্থ্যসেবা, প্রসাধনী, বেডিং, স্পা, ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি, টেক্সটাইল, অন্তর্বাস, স্টেশনারি, গৃহস্থালি পন্য সহ নানা ধরনের বিশ্বমানের থাই পন্য প্রদর্শিত হবে।

থাই সংস্কৃতির সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে থাই নৃত্য এবং ব্যাবসায়িক মিটিং এর সুযোগ থাকছে। আরও থাকছে র‍্যাফেল ড্র তে ঢাকা ব্যাংকক ঢাকা বিমান টিকেট জেতার সুযোগ।

আগামী ১০ জুলাই বেলা ২.৩০ ঘটিকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে মেলার শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মেলা সংক্রান্ত সংবাদ সম্মেলন আজ ৭ জুলাই ২০২৪ তারিখে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এ অনুষ্ঠিত হয় যাতে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মহামান্য থাই রাষ্ট্রদূত মাকাওয়াদে সুমিতমোর এবং থাই ট্রেড সেন্টার এর মিনিস্টার কাউন্সেলর জনাব খেমাতাত আরচাওয়াথাম্রং।
মেলা সংক্রান্ত যেকোনো তথ্যর জন্য যোগাযোগ করতে ০১৬৭৮ ১৩৬৭৯৮ এই নম্বরে অথবা ইমেইল করুনঃ thaitcdhaka@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved