1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Title :
সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

‘সেই শাপলা চত্বর’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩৯৭ Time View

নিজস্ব প্রতিবেদক :

ঠিক এরকমই মুক্তির আন্দোলন গড়ে তুলতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয়েছিল হেফাজতে ইসলামের নেতৃত্বে সারাদেশের মাদ্রাসার ছাত্র- জনতা। সেইসকল ছাত্র- জনতাকে দমাতে ক্লিন মিশনের নামে গভীররাতে তাদের ওপর চারদিক থেকে বৃষ্টির মতো ছোড়া হয়েছিল গুলি। সেসময় স্বৈরাচারীদের গুলিতে কতজন আন্দোলনকারী শহীদ হয়েছিলো আজও তার পরিপূর্ণ হিসাব জানতে পারেনি জাতি। স্বৈরাচারীদের ভয়ে মুখ খুলতে পারেনি শহীদের পরিবার। বিচার না পেয়ে শুধু নিরবে কেঁদেছে তারা। লাশও খুঁজে পাইনি স্বজনেরা।

সেসময় ক্লিন মিশনের নামে নিরীহ ছাত্র -জনতাকে হত্যা করতে যারা হুকুম দিয়েছিল তাদেরকে এখনই আইনের আওতায় আনা উচিত। সেই হত্যাকাণ্ডের ঘটনা মনে পড়লে আজও গাঁ শিউরে ওঠে।

সেই বর্বরোচিত হত্যাকান্ডের ঘটনাগুলো জাতির সামনে তুলে ধরতেগিয়ে সত্য প্রচারকারী দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেল সেই রাতে মুহূর্তের মধ্যে বন্ধ করে সবকিছু গুড়িয়ে দেয় আইন-শৃঙ্খলা বাহিনী। সত্য কিছু প্রচার করলেই কথায় কথায় টিভি চ্যানেলগুলোর লাইসেন্স বন্ধ করার হুমকিও দিত তৎকালীন সরকার। এরকম হুমকি আর হুঁশিয়ারিতে ভাবিয়ে তুলেছিল গণমাধ্যম কর্মীদের। এখন স্বাধীন সময়ে এসেও একটি চক্র গণমাধ্যম কর্মী ও মিডিয়া হাউজগুলোর ওপরে অতর্কিত হামলা চালাচ্ছে। স্বাধীন গণমাধ্যমকে আবারো গলা টিপে ধরার চেষ্টা করছে। এখনই এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনলে আগামীতে মুক্ত মত প্রকাশের স্বাধীনতা বজায় থাকবে।

তাই এখন স্বাধীন সময়ে এসে সত্য প্রচারে বিশ্বাসী সকল সংবাদপত্র ও টিভি চ্যানেলগুলো সরকারি খরচে পুনরায় খুলে দেওয়া উচিত বলে আমি একজন ক্ষুদ্র গণমাধ্যম কর্মী হিসেবে মনে করছি। খুব শিগগিরই স্বাধীন দেশে আবারো বীরের মতো ফিরে আসবে দেশে বন্ধ হওয়া সত্য প্রচার করা সকল সংবাদপত্র ও টিভি চ্যানেল, এমনটাই প্রত্যাশা দেশের সর্বস্তরের মানুষের।

মো. প্রান্ত পারভেজ
গণমাধ্যম কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved