1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার

বাউফলে গা ঢাকা দিয়েছে আ.লীগ, মাঠে তৎপর বিএনপি-জামায়াত, চরমোনাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৫২ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরপরই পটুয়াখালীর বাউফলে ১৫ বছর পর উজ্জীবিত হয়ে মাঠ দখলে নিয়েছে বিএনপি- জামায়াত নেতারা সহ চরমোনাইয়ের নেতারা। নিষ্ক্রিয় ও আত্মগোপনে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। 

সূ্ত্র জানায়, গত ৫ই আগস্ট তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনে ওইদিন থেকে বাউফল উপজেলা আওয়ামী লীগের শীর্ষ প্রভাবশালী নেতা ও কর্মীরা আত্মগোপনে চলে যান। এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনার পরেও ১৫ আগস্টকে ঘিরে এখানে পদচারণা দেখা যায়নি নেতাকর্মীদের। তাদের দলীয় কার্যালয়ে ছিল না কারও উপস্থিতি। যদিও দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলাবাসীরা জানায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে না থাকলেও এখানে রাজপথ দখলে রয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আওয়মীলীগ সরকার পতনে আনন্দ মিছিল থেকে শুরু করে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে গণহত্যা ও গুম এর অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি প্রায় প্রতিদিনই স্থানীয়ভাবেও বিক্ষোভ থেকে শুরু করে সমাবেশ, অবস্থান কর্মসূচি পালনসহ কোনো না কোনো কর্মসূচি নিয়ে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাতী দল সহ জামাত ও চরমোনাই দল মিছিল, বিক্ষোভ এর মধ্য দিয়ে মাঠে শক্ত অবস্থান নিয়েছে। এখানে এমনিতেই কোনো ট্রাফিক পুলিশি ব্যবস্থা নেই। শুরুতে কোনো পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা না থাকায় জাতীয় পতাকা নিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেন উপজেলা পরিষদ গেটের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ও সন্ধ্যার পরে চরমোনাইয়ের একটা টিম দায়িত্ব পালন করে। নৈতিক দায়িত্ব থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থী, সহ একাধিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী যানজটমুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।  

উপজেলা বিএনপির একাধিক নেতারা বলেন, ফাসিবাদী আওয়ামী সরকারের ১৬ বছরের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে। এই ২য় স্বাধীনতা ২০২৪ ছিনিয়ে নিতে নানা তালবাহানা করছে আওয়ামী লীগ। আমরা তাদের নীল নকশা বাস্তবায়ন হতে দেব না। তাই সার্বক্ষণিক মাঠে রয়েছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সারা দেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার বিচার চাই।” 

এদিকে নেতারা আরও বলেন, “রংপুরের আবু সাঈদের গুলির সামনে বুক পেতে দেওয়ার দৃশ্য এখনও ভুলতে ও ঘুমাতে পারি না। আওয়ামী লীগের কাছ থেকে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হলো। আবু সাঈদ থেকে শুরু করে গুলিতে নিহত বাউফলের সকল শহীদের সহ সব হত্যার বিচার চাই আমরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved