1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় ও মামলা দেওয়ার হুমকি,ক্ষোভ গ্রাহকদের ছাত্রদলের কমিটি পে স্কেলের মতোই ঝুলছে! বরগুনায় নারী মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম!

বাউফলে ছিনতাইয়ের অভিযোগে অভিযান, অস্ত্র ও মাদক সহ ২ ছিনতাইকারী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফলে একটি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটকের অভিযান করতে গিয়ে ছিনতাইকারীদের আটক করা সহ তাদের থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ ইসমাইল হোসেন (৩০) ও সাইফুল ইসলাম (২৭) কে আটক করা হয়। পরে তাদের বসতঘর ও দেখিয়ে দেওয়া স্থান থেকে প্রায় ৪০০ গ্রাম গাঁজা, তিনটি দেশীয় অস্ত্র ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

জানা যায়, এর আগের দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একই ইউনিয়নের তুলাতলা নামক স্থানে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন ছাত্রীকে আহত করে স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়েছে বলে বাউফলের অস্থায়ী সেনা বাহিনী ক্যাম্পের অভিযোগ কেন্দ্রে অভিযোগ করেন ওই ছাত্রীর বাবা ও ইউপি সদস্য মোঃ আনিসুর রহমান।

সেনাবাহিনী ও পুলিশ সূত্র জানায়, একজন ছাত্রীকে আহত করে ছিনতাই করার অভিযোগের প্রেক্ষিতে ঘটনার খোঁজ খবর নেয়া হয়। পরবর্তীতে অভিযুক্ত ইসমাইলকে আটকের জন্য অভিযানিক দল তার বাড়িতে পৌঁছে দেখতে পান ইসমাইল মাদকসেবন করছে। পরে তাকে আটক পূর্বক তার বসত ঘরে তল্লাশি চালিয়ে কিছু পরিমাণ গাঁজা ও একটি রামদা পাওয়া যায়। আটকের পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যানুসারে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয়। এসয়য় তার বসতঘর ও তাদের দেখিয়ে দেয়া স্থান থেকে গাঁজা, দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

বাউফলের অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার সানজিদ বলেন, ‘এই উপজেলাকে মাদকমুক্ত করতে যৌথ বাহিনী সর্বোচ্চ ভূমিকা রাখবে। অভিযানে সেনাবাহিনীর সাথে পুলিশের সদস্যরা এবং তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা অংশগ্রহণ করছেন। অভিযানে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাউফল থানা পুলিশের আইনগত ব্যবস্থা নিয়েছে।’

এবিষয়ে বাউফল থানার নবাগত ওসি কামাল হোসেন বলেন, আটকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অস্ত্র, মাদকসহ ৩টি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved