1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

আদিতমারীতে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৩ Time View

মোঃ রয়িসুল সরকার রোমন
স্টাফ রিপোর্টার:

লালমনিরহাট আদিতমারীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১ টায় সারা বাংলাদেশে এক যোগে শিক্ষকদের মানববন্ধন হচ্ছে তারই ধারাবাহিকতায় আদিতমারী উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে, উপজেলার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষকরা। মানববন্ধনে শিক্ষকদের স্লোগান ছিলো ১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ফারুক হোসেন, আব্দুস সোবহান, খালিদ বিন ওয়ালিদ, বদিউজ্জামান, আসাদুজ্জামান রুপম, হাসান-উজ- জামান, হাফিজুর রহমান, বাদশা আলম, মশিউর রহমান, ফখরুল ইসলাম, আমির হোসেন, হাসান মিয়া সহ প্রমূখ। বক্তব্যে শিক্ষকরা বলেন, পৃথিবীর অন্য দেশ গুলোতে শিক্ষকরা সর্বোচ্চ বেতন ও সম্মান পায় কিন্তু বাংলাদেশে আমরা বৈষম্যের শিকার। একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা তৃতীয় শ্রেণির গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ তাদের সমান যোগ্যতায় অনেকেই ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য। আমরা বৈষম্যের শিকার, যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হিসেবে নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১০ম গ্রেড বাস্তবায়নের অনুরোধ জানান।

মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীর নিকট নিঃশর্ত ১০ম গ্রেড দাবীতে স্বারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved