1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Title :
আমতলীতে কৃষকের ৬০ হাজার তরমুজ চারা নষ্টের অভিযোগ, তহসিলদার ও বিএনপি নেতার বিরুদ্ধে! বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয়  আমতলীতে মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ দুই গরু জবাই, জানতেন প্রাণিসম্পদ কর্মকর্তা,মাংস জব্দ, কসাইকে জরিমানা! কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব, ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের! ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার! ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও

চাঁদাবাজির টাকা ফেরত দিলেন বিএনপি নেতারা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩৩১ Time View

বরগুনা জেলা প্রতিনিধিঃ

তালতলী কড়ইবাড়িয়া এলাকায় সরকারি খাদ্য বান্ধব কর্মসূচীর শারিকখালী ইউনিনের পরিবেশক মিজানুর রহমানের কাছ থেকে জোরপূর্বক চাঁদাবাজি করে আসছিলেন কড়ইবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতারা।বিষয়টি জানাজানি হলে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দাবিকৃত চাঁদার টাকা ফেরত দেন।

খবর নিয়ে জানা যায়,গত ২৮ সেপ্টেম্বর রোজ শনিবার বরগুনা তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে চাল দিতে গেলে ডিলার মিজানুর রহমানের কাছে চাঁদা দাবি করেন কড়ইবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা বাদশা,কবির আকন,মালেক,বশির সিকদার। এ নিয়ে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় অনেক দেন দরবার হয়।পরে বাধ্য হয়ে লভ্যাংশের ৪ হাজার টাকা বিএনপি নেতাদের চাঁদা দিতে ডিলার মিজান রাজিও হয়।পরবর্তীতে বিএনপি নেতাদের চাঁদার বিষয়টি এলাকায় জানাজানি হলে টাকা ফেরত দেন কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম সিকদার পনুর কাছে।

কড়ইবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদশা অভিযোগ অস্বীকার করে বলেন,তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ মেম্বার ভালো জানেন।

তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ মেম্বার বলেন,কেউ কারও কাছ থেকে চাঁদা নেয়নি। ৪হাজার টাকা চেয়ারম্যানের কাছে জমা রাখতে বলেছি।

তালতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন,আমি সার্বক্ষনিক মনিটরিং করেছি এবং টাকাটা ফেরত দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

কড়ইবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম সিকদার পনু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমার কাছে ৪ হাজার টাকা জমা রয়েছে।এখনও কেউ নেয়নি।

এ বিষয় জানতে চাইলে ডিলার মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,টাকা ফেরত পেয়েছি, সমাধান হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপির ত্যাগী কর্মী বলেন, বর্তমান বিএনপির নাম ভাঙ্গিয়ে দলের পদ পদবী ব্যবহার করে যারা দলের ভাবমূর্তি নস্ট করছে, চাঁদাবাজি করছে তাদের দল থেকে বহিস্কার করে দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি।

এ নিয়ে এলাকায় বিএনপি র ত্যাগি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved