1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার

বরগুনায় রাষ্ট্রদ্রোহের মামলায় চেয়ারম্যান গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৬১ Time View

আলমগীর হোসেন শুভঃ

বরগুনায় পুলিশের দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় কেওড়া বুনিয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান নশাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। রবিবার রাত দশটার দিকে শহরের টাউন হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরগুনা সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে গত ১০ আগস্ট জেলা আওয়ামী লীগ বরগুনা পৌর শহরে বিক্ষোভ সমাবেশ করেন। প্রতি বিপ্লবের মাধ্যমে সরকারকে উৎখাত করার হুমকি দেন। সেই ষড়যন্ত্র হিসেবে গত ১২ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন। ওই কথোপকথোপনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এমন ঘটনা দেশের প্রচলিত আইন অনুসারে রাস্ট্রদ্রোহীতার সামিল। তাই গত ৭ অক্টোবর পুলিশ বাদী হয়ে সদর থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। এই মামলায় মনিরুজ্জামান নশার সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেফতার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, পুলিশের দয়া করে রাষ্ট্রদ্রোহ মামলায় কেওড়া বুনীয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান নসাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved