1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Title :
পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য! নানা আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষীকি পালিত

মাগুরায় ৩ ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৮২ Time View

হৃদয় শিকদার ,নিজস্ব প্রতিবেদক :

মাগুরা সদরের নতুন বাজার কাত্যয়ানী পূজার মেলায় ছাত্রলীগ কর্মীদের হামলায় তিন ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নতুন বাজার ছানার বটতলা পূজা মণ্ডপ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পৌর ২নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত হোসেন (২১), ছাত্রদল কর্মী মো. অন্তর শেখ (১৮) ও মো. সোহান (১৪)। আহতরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত তিনজনের বাড়ি মাগুরা জেলার পৌর এলাকায় স্টেডিয়াম পাড়াতে।

স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা হতে পারে। রাত পৌনে ১১টায় ছাত্রলীগের কিছু কর্মী মাগুরা নতুন বাজার ছানার বটতলা এলাকার পূজা মণ্ডপে গেলে ছাত্রদলের নেতা ইয়াছির আরাফাতের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা আরাফাতের ওপর দেশীয় চাপাতি ও দা দিয়ে হামলা করলে ছাত্রদলকর্মী অন্তর ও সোহান ছুটে আসেন। এ সময় পূজার মেলায় উপস্থিত থাকা দর্শনার্থী ও পূজার মেলার কমিটির লোকজন ছুটে এলে ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যায়।

আহত ইয়াছির আরাফাত বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী জুবায়ের ভূইয়াসহ তাঁর সহযোগীরা আমাদেরকে কুপিয়ে দোয়ারপাড় এলাকায় পালিয়ে যায়।’

আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে মাগুরা সদর হাসপাতালে আসেন ছাত্রদলের সাবেক জেলা সভাপতি আব্দুর রহিম। তিনি বলেন, সন্ত্রাসী সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা গোপনে হামলা শুরু করেছে। অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘মাগুরা সদরের নতুন বাজার কাত্যয়ানী পূজার মেলায় ছাত্রলীগ কর্মীদের হামলায় তিন ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জানতে পেরে হাসপাতালে ছুটে এসেছি। আহতদের চিকিৎসা চলছে। তাঁরা সুস্থ হলে তদন্ত করে জানানো যাবে আসলে কী ঘটেছে। এ বিষয়ে তদন্ত করে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved