1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

শ্রীপুরে মামার হাতে ভাগ্নে খুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৬৭ Time View

মোঃ আশরাফুল ইসলাম
শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে রনি (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে ধারালো অস্ত্রের আঘাতে মো. শাহরিয়ার (১৯) নামের এক পোশাক শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁরা দুজন সম্পর্কে মামা-ভাগ্নে। (২৮ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের লিচুবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার নেত্রকোনার আটপাড়া উপজেলার চারকাতিয়া গ্রামের মো. ললিত মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার স্থানীয় মুনমুনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্যারামাউন্ট কারখানায় কাজ করতেন। তাঁর মামা রনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের হুসেন আলীর ছেলে।

একই বাসার ভাড়াটিয়া কল্পনা আক্তার বলেন, ‘আজ দুপুরে রনির সঙ্গে তাঁর ভাগনে শাহরিয়ারের কথা-কাটাকাটি হয়। একটু পর শাহরিয়ার ঘর থেকে বেরিয়ে যান। এরপর রনিও দৌড়ে বাইরে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে একের পর এক আঘাত করে দৌড়ে পালিয়ে যান রনি। এরপর তাঁর মাসহ স্বজনেরা রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নানা হুসেন মিয়া বলেন, ‘আমি দোকানে কাজ করছিলাম। এ সময় ছোট নাতি দুর্জয় ডাক-চিৎকার করলে আমি দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় নাতি শাহরিয়ার রাস্তায় পড়ে রয়েছে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার বলেন আরও আগেই তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। পলাতক রনিকে আটক করার পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved