1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Title :
গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে প্রায় ১২ লাখ টাকার অনুদান প্রদান পলাশবাড়ীতে মানবাধিকার লঙ্ঘন ও বাল্য বিবাহ প্রতিরোধে জাতীয় প্রচারাভিযান সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার ও মিথ্যা চাঁদা দাবির অভিযোগে সাইবার ট্রাইবুনালে মামলা নীলফামারীতে ২৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ডিআইজি! পোরশায় ৬৪০ গ্রাম হেরোইনসহ যুবক আটক গর্ভবতী নারীকে মারধর ও গর্ভের সন্তানের মৃত্যু, প্রধান অভিযুক্ত এসআরবি-৮’র হাতে আটক ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ

বরগুনার পাথরঘাটায়   স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!   

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৫ Time View

কমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : 

পরিবার বলছে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল ওই স্কুলছাত্রী। তবে শিক্ষক এবং সহপাঠীরা বলছে সে সুস্থ ও স্বাভাবিক ছিল।

  উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিকদার বাড়িতে ১ ডিসেম্বর  রবিবার  রাতের কোনো এক সময় ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায়। সে ওই বাড়ির টমটম চালক জসীমের মেয়ে। শিক্ষার্থী লিমা পাথরঘাটা কেএম মডেল  সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির স্কুলছাত্রী ছিল বলে জানা গেছে।  শনিবার সে পরীক্ষা দিয়েছে এবং রবিবার তার আরও একটি পরীক্ষা ছিল। 

খবর পেয়ে পাথরঘাটা থানাপুলিশ  ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে। 

এদিকে শিক্ষার্থী লিমার পরিবার থেকে বলা হয় সে নিজ ঘরের দোতলায় এবং ঘরের চালার মাডামের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে। পাশাপাশি তাদের মেয়ে কিছুটা মানুসিক ভারসাম্যহীন কিংবা বদমেজাজি ছিল। একারনে রাতের কোনো একসময় আত্মহত্যা করেছে। এদিকে লিমার স্কুল শিক্ষক মোঃ মুরাদুল হক বলেন,লিমা সম্পূর্ণ সুস্থ একজন শিক্ষার্থী ছিল। সে কখনো স্কুল ফাঁকি দেয়নি। এছাড়াও সে  মানষিক ভারসাম্যহীন ছিল কি না? এমন প্রশ্নের জবাবে শিক্ষক মুরাদুল হক সাফ জানিয়ে দেন এরকম কোনো ঘটনা-ই নেই।  সে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক ভাবেই স্কুলে আসত এবং ক্লাস করত। গতকাল সে পরীক্ষা দিয়েছে এবং আজও তার পরীক্ষা দেয়ার কথা ছিল।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন,আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  মর্গে পাঠিয়েছি। মেয়েটি একটু মানুষিক সম্যা এবং  বদমেজাজি ছিল বলে পরিবার দাবী করছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved