1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Title :
বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী! সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি মিলন বাজার থেকে শশি বাজার সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী

গাইবান্ধায় শুরু হলো ৩ দিন ব্যাপি জেলা ইজতেমা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩০২ Time View

মোঃ লিংকন আহমেদ,স্টাফ রিপোর্টার:

আজ ০৫ই ডিসেম্বর গাইবান্ধায় ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো ৩ দিন ব্যাপী জেলা ইজতেমা। গাইবান্ধা সদরের তুলশিঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে এবারের জেলা ইজতেমা। ০৫ ই ডিসেম্বর বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে তাবলীগ জামায়াতের আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

আয়োজকদের সূত্রে জানা গেছে, এই ইজতেমায় ইসলামি জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলিগ জামাতের মুরুব্বি ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আব্দুল্লাহসহ কয়েকজন বিজ্ঞ আলেম। ইতোমধ্যে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলাগুলোর মুসল্লিরা ইজতেমা মাঠে অংশগ্রহণ করেছেন। সেখানে অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন। এছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরাও অংশগ্রহণ করেছেন।আগামী ৭ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved