1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে প্রশাসনের নিম্নস্তরের কর্মকর্তারাই দায়ী- এমপি ড. মাসুদ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ মাদক বিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি! ডিমলায় ভারতীয় পণ্য জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা! শ্রীপুরে গরুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ! সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা

বাউফলে সহপাঠীকে ইভটিজিং করার প্রতিবাদে ছুরিকাঘাত, আহত দুই শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩২২ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে সহপাঠীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে বহিরাগত কিশোর গ্যাংয়ের হামলায় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। এসময় আহত দুই শিক্ষার্থীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে আহত’রা হলেন ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহির উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, গতকাল রবিবার কলেজে একটি ক্রীড়া অনুষ্ঠান হয়েছিলো। সেখানে বহিরাগত আলভি ও রিশাদ কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করে। তাৎক্ষনিক বিষয়টির প্রতিবাদ করে ওই ছাত্রীর সহপাঠীরা আলভি ও রিশাদকে কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেন। এতে ক্ষুদ্ধ হয়ে আজ সোমবার কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে আলভি ও রিশাদের নেতৃত্বে ১০/১৫ জন বহিরাগত হামলা চালায়। এসময় তাদের ছুরিকাঘাতে ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহির উদ্দিন আহত হয়েছেন।

কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেন বলেন, ‘ইভটিজিং এর বিষয়টি আমরা আজকে জানতে পেরেছি। ইভটিজিং এর প্রতিবাদ করায় অভিযুক্ত বহিরাগতরা কলেজে প্রবেশ করে আমাদের দুজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। এ বিষয়ে কলেজের সভাপতি ও ইউএনও মহোদয়ের সাথে আলোচনা চলছে, তার পরামর্শ মোতাবেক থানায় অভিযোগ করা হবে।’

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন,‘ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved