1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু পটুয়াখালী যৌনপল্লীতে চড়া সুদের ঋণের ফাঁদ মুক্তি চাইছেন ভুক্তভোগী নারীরা! হারানো বিজ্ঞপ্তি মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ডিএমসি কমিটির আত্মপ্রকাশ! যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ

নিম্নচাপের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, মেঘলা আকাশে শীতের কাঁপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ Time View

 এম জাফরান হারুন::

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী জেলার প্রতিটা উপজেলার বিভিন্ন  এলাকায় তথা বাউফল উপজেলায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শীত এবং বৃষ্টি আরও বাড়তে পারে বলে আশংকা করছে আবহাওয়া অফিস। নিম্ন আয়ের মানুষজন তথা অধিকাংশ দিনমজুররা কাজে ফেরতে পারেননি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেঁকে বসেছে শীত। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর মেঘলা আকাশে শুরু হয়েছে শীতের কাঁপন।

শনিবার (২১ ডিসেম্বর) জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়হাওয়া বয়ে যেতে পারে। তাই সকল মাছ ধরার ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, রোববার (২২ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৫ দিনের রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved